নিউ টাউনের হোটেলে বোল্ড ভিডিও তুলে আপলোড হতো রাজের ওটিটিতে! চাঞ্চল্যকর অভিযোগ উঠতি মডেলের

বিপুল ব্যবসার আড়ালে নীলছবির কারবার! ফাঁস রাজকুন্দ্রার কেলেঙ্কারি। তদন্তকারীদের দাবি, মুম্বইতে নীলছবির কেলেঙ্কারি মাথা হচ্ছে শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রাই। এই সংক্রান্ত একাধিক প্রমাণ পুলিশের কাছে আছে বলে দাবি তদন্তকা

বিপুল ব্যবসার আড়ালে নীলছবির কারবার! ফাঁস রাজকুন্দ্রার কেলেঙ্কারি। তদন্তকারীদের দাবি, মুম্বইতে নীলছবির কেলেঙ্কারি মাথা হচ্ছে শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রাই। এই সংক্রান্ত একাধিক প্রমাণ পুলিশের কাছে আছে বলে দাবি তদন্তকারীদের।

চাঞ্চল্যকর অভিযোগ উঠতি মডেলের

শুধু তাই নয়, পুলিশের দাবি নীল ছবিগুলি রাজকুন্দ্রার ওটিটি প্লাটফর্মে দেওয়া হতো। আর এই কেলেঙ্কারির তদন্তের মধ্যেই এবার নাম জড়িয়ে গেল কলকাতারও। নিউ টাউনের বিশালবহুল হোটেলে ছবি তোলার আড়ালে সাহসী ছবি-ভিডিও তোলা হতো।

শুধু তাই নয়, রাজকুন্দ্রার ওটিটিতে সেগুলি রিলিজ করা হতো। মারাত্মক এক মডেলের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিধাননগর সাইবার ক্রাইমে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। এক উঠতি মডেল তিনি চাঞ্চল্যকর এক অভিযোগ করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক মারাত্মক অভিযোগ।

ইতিমধ্যে নিউটাউন থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মডেলের অভিযোগ, সম্প্রতি তাঁর এক ফটোগ্রাফারের সঙ্গে আলাপ হয়। সেই ফটোগ্রাফার ফোটোশ্যুটের প্রস্তাব দেয় বলে অভিযোগ। সেই মতো নিউ টাউনের পাঁচতারা একটি হোটেলে আসতে বলা হয় তাঁকে।

অভিযোগ, সেখানে তাঁর কিছু আপত্তিকর ছবি তোলা হয়। আর সেই ছবি তুলে দিনের পর দিন তাঁকে ব্ল্যাকমেল করা হতো বলেও অভিযোগ। শুধু তাই নয়, ভিডিও শু্যট করানো হয় বলেও অভিযোগ ওই মডেলের।

তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল বিদেশের বিভিন্ন ওটিটি প্লাটফর্মগুলিতে এগুলি দেখানো হবে। এমনকি রাজ কুন্দ্রার ওয়েবসাইটেও আপত্তিকর ভিডিও আপলোড করা হতো। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ ওই মডেলের।

লিখিত অভিযোগে এই সমস্ত বিষয়ে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউন থানার পুলিশ। পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে বড়সড় কোনও র‍্যাকেট কাজ করছে। যারা উঠতি মডেলদেরকে টার্গেট করছে বলে অনুমান।

ইতিমধ্যে অপর একটি ঘটনাতে দুজনকে গ্রেফতার করেছে বিধানঅগর সাইবার ক্রাইম। এই ঘটনার সঙ্গে ধৃতদের কোনও যোগ রিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। যথেষ্ট গুরুত্ব দিয়ে এই অভিযোগ দেখা হচ্ছে। এমনটাই দাবি পুলিশের।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেও একই ভাবে এই উঠতি মডেলের সঙে প্রতারণা করা হয়। ম্যাগাজিনের ছবি তোলার নামে বোল্ড ছবি তোলা হয় বলে অভিযোগ। শুধুব তাই নয়, সেই সমস্ত ছবি একাধিক নীলছবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+