পশ্চিম মেদিনীপুরে চাষের জমিতে অজানা ভাইরাসের আক্রমণ
পশ্চিম মেদিনীপুরে চাষের জমিতে অজানা ভাইরাসের আক্রমণ
পশ্চিম মেদিনীপুর জেলার যে সব জায়গাতে ফুল চাষ বিশেষ করে গোলাপ ফুল চাষ করা হয় সেই সব জায়গাতে এক অদ্ভুত ধরনের ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। এর ফলে মারা যাচ্ছে গোলাপ ফুলের গাছ ও চারা। পাতা ঝরে পড়ে যাচ্ছে। কালো হয়ে যাচ্ছে গাছের পাতা। কলিও ঠিক মত ফুটছে না। এমনকি গোলাপ ফুলের যে জৌলুস থাকার কথা তাও থাকছে না।

এই বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে চরম বিপাকে পড়েছেন ফুল চাষীরা, বিশেষ করে গোলাপ ফুল চাষ করেন যারা।
ফুল চাষীরা জানিয়েছেন যে এই সময়ে সব থেকে ভালো গোলাপ ফুলের চাষ হওয়ার কথা। কারণ এটাই 'পিক সিজন'। কিন্তু এই সময়ে ফুল ও ফুল চাষ ও গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা তেমনই তাদের উদ্বেগ বাড়ছে। কারণ এই সমস্যা কবে মিটবে তা কিছু বুঝতে পারছে না এই চাষীরা।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ডেবরা, পিংলা, খড়গপুর এলাকায় সবচেয়ে বেশি ফুল চাষ করা হয়। ফুল চাষ করা হয় লাগোয়া পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া এলাকার বিভিন্ন এলাকায়। পশ্চিম মেদিনীপুরের জকপুর এলাকায় বেশি পরিমাণে গোলাপ ফুল চাষ করা হয়। জকপুর এলাকার মতো এক সমস্যা আছে অন্য জায়গাতে যেখানে গোলাপ ফুলের চাষ করা হয় সেখানেও।
ফুলে, বিশেষ করে গোলাপ ফুলে ভাইরাস আক্রমণের খবর পাওয়ার পর জেলার কৃষি দপ্তর ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে জকপুর এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি। তিনি জানান যে এক ধরনের ভাইরাসের আক্রমণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গোলাপ ফুল চাষীদের। কী ধরনের এই ভাইরাস ও কী করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে রাজ্য কৃষি দপ্তরে। চাষীদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications