জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বন্ধ জরুরি পরিষেবা, সমস্যায় রোগীরা

জলপাইগুড়ি জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা নোটিশে জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পরেছে বহু রোগী। এই হাসপাতালে একজন মাত্র রেডিওলজিস্ট। তিনি ছুটি নেওয়ায় বন্ধ রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি। আশপাশের এলাকার একমাত্র এই হাসপাতালে একটি মাত্র এই পরিষেবা মেলে। সেটাও বন্ধ থাকার কারনে বাধ্যহয়েই বহু রোগীকে শহরের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। যদিও হাসপাতালের বক্তব্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই ধরনের কোনো পরীক্ষা করিয়ে আনলে তার কাগজ হাসপাতালে জমা দিলে খরচের টাকা রোগীর আত্মীয়দের দেওয়া হবে।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বন্ধ জরুরি পরিষেবা

বেশ কয়েক বছর আগে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র বসান হয়। এর পরেও বছর খানেক আগে ওই মেসিনের সংখ্যা বাড়িয়ে দুটি করা হয়। জেলা হাসপাতালের পরে রোগীর চাপ কমাতে সুপার স্পেশালিটি হাসপাতালেও আলট্রাসোনগ্রাফি পরীক্ষা চালু করা হয়। এই সরকারি পরিষেবা শুধু জলপাইগুড়ি নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসে। পাশের জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকেও রোগীরা জলপাইগুড়ি জেলা হাসপাতালের এই পরিষেবা পেয়ে থাকেন। জেলা হাসপাতালের কতৃপক্ষ থেকে জানান হয়েছে প্রথমে দুই জন রেডিওলজিস্ট এই পরিষেবা দিতেন। কিন্তু চলতি বছর একজন চাকরি ছেড়ে দেওয়াও বর্তমানে একজন রেডিওলজিস্টই দুটি হাসপাতালের কাজ করছেন। জেলা হাসপাতাল সুত্রে খবর প্রতিদিন ৬০ থেকে ৮০ জন রোগীর এই পরীক্ষা করা হয়। যার মধ্যে ২০ থেকে ৩০ জন হলো হাসপাতালে ভর্তি থাকা রোগী।

এই বিষয়ে জেলা হাসপাতাল সুপার গয়ারাম নষ্কর জানিয়েছেন, এই সমস্যার কারণে একজন রেডিওলজিস্ট দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনে বহুবার বলা হয়েছে। কিন্তু এখনো রেডিওলিজিস্ট পাওয়া যায়নি। সেজন্য তিনি জানিয়েছেন হাসপাতালে রোগীরা বেসরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষা করিয়ে কাগজ পত্র জমা করলেই সেই খরচ হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+