সালিশি সভায় ডেকে যুবককে মারধরের অভিযোগ
সালিশি সভায় ডেকে নিয়ে এসে দুই যুবককে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
সালিশি সভায় ডেকে নিয়ে এসে দুই যুবককে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বীরভূম জেলার নানুরে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই সালিশি সভা ডাকা হয় রবিবার রাতে। সেখানে এই দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ খবর পেয়ে এই দুজনকে উদ্ধার করে। এলাকার লোকজন সোমবার এই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের লোকজন।
ঘটনার সূত্রপাত বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে গান গাওয়াকে কেন্দ্র করে। সেই অনুষ্ঠানে নানুরের দুই পাড়ার মধ্যে গন্ডগোল হয়। এই দুজন এই বিবাদের শুরু করে বলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অভিযোগ জানায়। তার পর এই সালিশি সভা ডাকা হয়।












Click it and Unblock the Notifications