পুরুলিয়ায় আগুনে পুড়ে ২ আদিবাসী মহিলার মৃত্যু
পুরুলিয়ায় আগুনে পুড়ে ২ আদিবাসী মহিলার মৃত্যু
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই আদিবাসী মহিলার। পুরুলিয়া জেলায় রঘুনাথপুর এলাকার লছমনপুর গ্রামের এই ঘটনার তদন্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ওই দুই আদিবাসী মহিলার। তাঁদের নাম লক্ষ্মী মাঝি ও আরতি মাঝি বলে জানিয়েছে পুলিশ। তাঁরা সম্পর্কে দুই বোন বলেও জানানো হয়েছে। বড় বোন লক্ষ্মী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তারা দুই জন এক সঙ্গে থাকতেন । তাদের বাড়ি গ্রামের একটি ফাঁকা জায়গায়।
কীভাবে এই মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভা মুরুগান। কীভাবে আগুন লাগে তা জানার জন্য ফরেনসিক টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কোনও কারণে ঘরে আগুন লাগে, না কেউ আগুন ধরিয়ে দেয় তা জানার চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications