জলপাইগুড়ির ২ টি হাসপাতালে ২ টি ডায়ালিসিস ইউনিট চালু

জলপাইগুড়ি জেলায় বাড়ছে কিডনির সমস্যা। এই কিডনির সমস্যায় থাকা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছিল জেলার স্বাস্থ্য কর্তাদের ।

জলপাইগুড়ি জেলায় বাড়ছে কিডনির সমস্যা। এই কিডনির সমস্যায় থাকা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছিল জেলার স্বাস্থ্য কর্তাদের । এই সমস্যা দূর করার জন্য জেলায় নতুন দুটি ডায়ালিসিস বিভাগ চালু করলো জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৫ টি বেডের দুটি ডায়ালইসিস বিভাগ চালু করা হলো। এর পাশাপাশি সমস্ত বিভাগে বেশ কিছু নতুন চিকিৎসক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার ।

জলপাইগুড়ির ২ টি হাসপাতালে ২ টি ডায়ালিসিস ইউনিট চালু

জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে প্রতিদিন ৮০ জন কিডনির রোগীকে ডায়ালিসিস করাতে হতো । সদর হাসপাতালে ডায়ালিসিস বিভাগটিতে মাত্র ৫টি বেড রয়েছে। সেই কারণে সমস্ত রোগীকে ডায়ালিসিস করা যেত না। এই সমস্যার কথা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানানোর পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন দুটি ৫ টি বেড করে ডায়ালিসিস বিভাগ চালু করার উদ্ধোগ নেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভা থেকে এই দুটি হাসপাতালের নতুন দুটি ডায়ালিসিস নতুন বিভাগের শুভ সূচনা করেন । বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি, মালবাজার সুপার স্পেশালিটি এবং জলপাইগুড়ি সদর হাসপাতালের তিনটি বিভাগে দিনে মোট ৬০ জনকে ডায়ালিসিস করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+