সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার দুই মৎস্যজীবী

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার দুই মৎস্যজীবী

গত দুদিনে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হয়েছেন দুজন মৎস্যজীবী। মনোজ মন্ডল ও প্রভাস মুন্ডা নামে এই দুই মৎস্যজীবীকে তুলে নিয়ে গিয়েছে বাঘ। তাদের খোঁজ পাওয়া যায়নি। এই দুজনের খোঁজ চলছে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পর ফিল্ড ডিরেক্টর সুধীর চন্দ্র দাস।

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার দুই মৎস্যজীবী

বৃহস্পতিবার বিদ্যা নদীর তীরে পিরখালি জঙ্গল থেকে মনোজ মন্ডলকে তুলে নিয়ে যায় বাঘ। আর মঙ্গলবার হরিণখালি জঙ্গলের থেকে তুলে নিয়ে যায় প্রভাসকে।

তারা যখন নৌকা থেকে কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন সেই সময়ে তাদের ওপর হামলা চালায় বাঘ। প্রভাসের বাড়ি গোসাবা এলাকার কুমিরমারির মৃধাপাড়া।

অন্য দিকে, গোসাবা এলাকার রজত জুবিলি গ্রামে বাড়ি মনোজের। তিনি তার কাকা শিবপদ মন্ডল ও এলাকার বাসিন্দা কিরন শীলকে সঙ্গে নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বছর দশ আগে মনোজ মন্ডলের বাবা বাবুরাম মন্ডলকেও বাঘ একইভাবে তুলে নিয়ে গিয়েছিল।

এর আগে অক্টোবর মাসে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলাতে মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত সুন্দরবনের জঙ্গলে সতেরো জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বাঘের হামলাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+