মদ্যপ ভাইকে চরম ‘শাস্তি’ দশমীর রাতে, বর্ধমানের গ্রামে নারকীয় নির্মমতার নজির
মদ্যপ ভাইকে শাস্তি দিতে গিয়ে নৃশংসতার চরম মাত্রায় পৌঁছল দাদারা। অত্যাচারে অতীষ্ট দাদারা পিটিয়ে খুন করেই ক্ষান্ত হল না তাদের ভাইকে, দেহ লোপাট করতে আগুনও ধরিয়ে দিল ভাইয়ের শরীরে।
মদ্যপ ভাইকে শাস্তি দিতে গিয়ে নৃশংসতার চরম মাত্রায় পৌঁছল দাদারা। বর্ধমানের কালনায় ঘটে গেল নারকীয় ঘটনা। অত্যাচারে অতীষ্ট দাদারা পিটিয়ে খুন করেই ক্ষান্ত হল না তাদের ভাইকে, দেহ লোপাট করতে আগুনও ধরিয়ে দিল ভাইয়ের শরীরে। ঘটনাস্থলে গিয়ে অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কালনায় কেলেনই গ্রামে এই ঘটনার পর থেকেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরত ভাই। দাদাদের বারণ শোনেনি। পুজোর ক-দিন আবার নেশার মাত্রা বাড়িয়ে দিয়েছিল সে। সেইসঙ্গে মত্ত অবস্থায় বাড়ি ফিরে গালিগালাজ তো ছিলই। ভাইয়ের এই অত্যাচার সহ্য করতে না পেরে দুই দাদা তাকে পিটিয়ে খুন করে দুই দাদা।
এরপর ভাইয়ের দেহ লোপাট করতে তারা আগুন ধরিয়ে দেয় শরীরে। এরই মধ্যে এই নৃশংসতার খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে আধপোড়া দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিকাশ সকার। পেশায় দিনমজুর। দশমীর রাতে চরমে ওঠে দাদা-ভাইয়ের ঝগড়া। প্রায় রোজনামচা হয়ে গিয়েছিল এই অশান্তি।
তাই প্রতিবেশীরা প্রথমে ঘটনাটিতে তেমন একটা আমল দেননি। তারপর খানিকক্ষণ পরেই বন্ধ হয়ে যায় ঝগড়ার আওয়াজ। কিন্তু তারপরই চামড়া পোড়ার গন্ধ পেয়ে ছুটে যান বিকাশের বাড়িতে। তাঁরা গিয়ে দেখেন বিকাশের দেহ পুড়ছে দাউ দাউ আগুনে। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে আধপোড়া দেহ উদ্ধার করে এবং গ্রেফতার করে দুই দাদাকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications