নবান্ন অভিযানে বিজেপিকে ভাড়া দিয়ে বরখাস্ত দুটি বাস
নবান্ন অভিযানে বিজেপিকে ভাড়া দিয়ে বরখাস্ত দুটি বাস
বিজেপি নবান্ন অভিযানে বাস ভাড়া দেওয়ায় বরখাস্ত করা হল ডিএন-৪৪ রুটের দুটি বাসকে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌর মন্ডলের যুব মোর্চার পক্ষ থেকে বিজেপির নবান্ন অভিযানে যাওয়ার জন্যে ডিএন-৪৪ রুটের দুটি বাস ভাড়া করা হয়েছিল বিজেপির যুব মোর্চার তরফে।

কিন্তু অভিযোগ, এদিন বাসভাড়া দেওয়ায় ডিএন-৪৪ রুটের মালিক সমিতির পক্ষ থেকে ওই দুটি বাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। বাস মালিক সমিতির দাবি ওই দুটি বাসের নির্দিষ্ট সময়ে রুট থাকা সত্ত্বেও মালিকপক্ষকে না জানিয়ে নিজের স্বার্থে বাস ভাড়া দিয়েছেন।
এই বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার তরফে অভিযোগ, শাসক দল বিরোধীদলের ওপর অত্যাচার করছে। ভাড়া দিয়ে ওই দুটি বাস নেওয়া সত্ত্বেও তৃণমূলের রোষানলে মুখে পড়তে হয়েছে বাস মালিকদের। এই ঘটনার তীব্র নিন্দা জানান জেলা নেতৃত্ব।












Click it and Unblock the Notifications