সীমান্তে বিএসএফ-এর দুই দলের গুলির লড়াইয়ে নিহত ২

সীমান্তে বিএসএফ-এর দুই দলের গুলির লড়াইয়ে নিহত ২

উত্তর দিনাজপুরে রায়গঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর দুই দলের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হলেন ২ জওয়ান। এক বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল ব্যাটেলিয়নের অপর ২ জওয়ানের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সীমান্তে বিএসএফ-এর দুই দলের গুলির লড়াইয়ে নিহত ২

জানা গিয়েছে যে, ওই এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে এক কর্তব্যরত বিএসএফ জওয়ানের সঙ্গে ওপর এক বিএসএফ জওয়ানের বিরোধ বেঁধে যায়। ২ জওয়ান মহিন্দর সিং ভাত্তি ও অনুজ কুমার নামে ২ জওয়ানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে উত্তম সূত্রধর নামে ওপর এক জওয়ান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিন্দর সিং ভাত্তি ও অনুজ কুমারের।

ঘটনার পরই কম্যান্ডারের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+