সোনারপুরে নাবালিকাকে গণধর্ষণে গ্রেফতার ২
সোনারপুরে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দু জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।
সোনারপুরে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দু জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে একধিক বার ধর্ষনের অভিযোগ উঠেছে সোনারপুর থানা এলাকায়। ঘটনায় অরুপ নস্কর ও স্মৃতিজ্জ্বল সরকার নামে দুজনকে দুজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, নাবালিকার অভিযোগ, বাড়িতে কেউ না থাকায় তার সুযোগ নিয়েই করা হয় এই কাজ৷ কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাকে৷ আরও জানা গিয়েছে, নির্যাতিতার মায়ের দুটি কিডনিই অচল৷ সে কারণে তাকে মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি হয়৷
অভিযোগ, গত মঙ্গলবার রাতে বাড়ির সামনে বসে থাকার সময় কেড়ে নিয়ে নেওয়া হয় নির্যাতিতার ফোন৷ সেই ফোন আনতে গেলে রাতের অন্ধকারে তাকে নিয়ে যাওয়া হয় এলাকার একটি ফাঁকা মাঠে৷ সেখানে চার বন্ধু মিলে তাকে ধর্ষণ করা হয়৷ ধর্ষণের ভিডিও তুলে রাখা হয় বলে অভিযোগ৷ কাউকে বলে দিলে সেই ভিডিও নেটে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়৷ বিষয়টি পরিবারের লোক জেনে যায়৷ তারপরেই এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়।












Click it and Unblock the Notifications