বেআইনি কাজ ও দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, নিশানায় বিডিও
বেআইনি কাজ ও দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, নিশানায় বিডিও
প্রশাসন ও পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সরব হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। দিনহাটা ব্লক-২ -এর বিডিও বেআইনিভাবে পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাতারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে অভিযোগ করেছেন।

পঞ্চায়েত প্রধানের পক্ষে উদয়ন
নিজের ফেসবুক পোস্টে উদয়ন গুহ বলেছেন, জোর করে প্রধানকে অঞ্চলে ঢুকতে না দিয়ে কায়দা করে উপপ্রধানকে চার্জ দেওয়া পুরোপুরি বেআইনি বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর প্রশ্ন এরপর যদি জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতে একই ঘটনা ঘটতে থাকে তখন জেলাশাসক কী করবেন।

মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ
তৃণমূল বিধায়কের আরও অভিযোগ বিডিও মিথ্যার আশ্রয় নিয়েছেন। তাঁর চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে প্রমাণ করুন কোন ১৩ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন।

পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ
দিনহাটা ২নং ব্লক বিডিও অফিসের মদতে নানা রকম বেআইনি ও দুর্নীতিমুলক কাজ হচ্ছে যা মাননীয়া মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত পরিষেবা প্রদানের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছে। অভিযোগ করেছেন উদয়ন। তিনি বলেছেন, একই জমিতে চারটি মাছের ট্যাঙ্ক এই বিডিও র মদতে তৈরি হয়েছে যা পুরোপুরি বেআইনি। গরিব মানুষের সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচি সরকার গ্রহণ করেছে কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে প্রতিটি অঞ্চল সেই সুযোগ সমান অনুপাত পাচ্ছে না। ইতিমধ্যে তিনি মাননীয় জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছেন তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

বিডিওর সিদ্ধান্তের পক্ষে উপপ্রধান
উপপ্রধানের নামে চিঠি করে, তাঁকে প্রধানের কাজ চালানোর জন্য বলেছেন স্থানীয় বিডিও। সেই উপপ্রধান দাবি করেছেন, বিডিও ঠিক কাজ করেছেন।












Click it and Unblock the Notifications