চ্যালেঞ্জের মুখে অর্জুন গড়! অনাস্থা প্রস্তাব জমার দিন স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস

ভাটপাড়া নিয়ে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাবের দিন জানিয়ে দিল তৃণমূল। আগামী ৬ ডিসেম্বর এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে।

ভাটপাড়া নিয়ে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাবের দিন জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আগামী ৬ ডিসেম্বর এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে। এর ১৫ দিনের মধ্যে সভা ডেকে আস্থা প্রমাণ করতে হবে চেয়ারম্যান সৌরভ সিংকে। তৃণমূলের দাবি পুরসভায় তাদের দিকে ১৮ জন কাউন্সিলরের সমর্থন রয়েছে।

রয়েছে ১৮ কাউন্সিলরের সমর্থন, দাবি তৃণমূলের

রয়েছে ১৮ কাউন্সিলরের সমর্থন, দাবি তৃণমূলের

১২ নভেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন ১২ জন কাউন্সিলর। ১২ কাউন্সিলরকে নিয়ে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ১৭-তে। তৃণমূলের দাবি পরে আরও একজন যোগ দেওয়ায় সেই সংখ্যাটা দাঁড়ায় ১৮-তে। ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়ায় কাউন্সিলর রয়েছেন ৩২ জন। এর মধ্যে বিজেপির কাউন্সিলর ১৪ জন। বাকি একজন বাম কাউন্সিলর।

 অর্জুন সিং-এর অভিযোগ

অর্জুন সিং-এর অভিযোগ

লোকসভা ভোটের পর দলবদলের সময় তৃণমূল যে অভিযোগ তুলছিল, এখন সেই অভিযোগ অর্জুন সিং-এর গলায়। ৬ নভেম্বর তিনি বলেছিলেন, আটজন কাউন্সিলরকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। পরবর্তী পর্যায়ে সংখ্যাটা আরও বাড়ে।

৬ ডিসেম্বর অনাস্থা আনছে তৃণমূল

৬ ডিসেম্বর অনাস্থা আনছে তৃণমূল

সপ্তাহ খানের আগে অর্জুন সিংকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ৪ ডিসেম্বর অনাস্থা আনছে তৃণমূল। যদিও পরে জানা যায় ৬ ডিসেম্বর অনাস্থা আনা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এই কথাকে গুরুত্ব দিতে রাজি নন অর্জুন সিং।

১৫ দিনের মধ্যে দিতে হবে আস্থার প্রমাণ

১৫ দিনের মধ্যে দিতে হবে আস্থার প্রমাণ

তৃণমূলের পক্ষ থেকে ৬ ডিসেম্ব্র ভাটপাড়ায় অনাস্থা জমা দেওয়া হচ্ছে। বিজেপির চেয়ারম্যান সৌরভ সিংকে ১৫ দিনের মধ্যে আস্থার প্রমাণ দিতে হবে। এর আগে জুন মাসে জুন মাসের আস্থা ভোটে জিতে বিজেপির চেয়ারম্যান নির্বাচন হয়। কিন্তু পুজোর সময় থেকেই তৃণমূল দাবি করতে থাকে বেশ কয়েকজন কাউন্সিলর পেরত চলে এসেছে। কিন্তু ছয় মাসের মধ্যে ফের অনাস্থা আনা যায় না। তাই তৃণমূল অনাস্থা আনতে চলেছে ৬ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+