সাত দফা দাবিতে ধর্মঘটে পরিবহণ নিগমের ১৬০০ কর্মী

সাত দফা দাবিতে ধর্মঘটে পরিবহণ নিগমের ১৬০০ কর্মী

স্থায়ীকরণ, সরকারি পে স্কেল, ভাতা সহ মূলত সাত দফা দাবিতে ২৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটে নেমেছে রাজ্য পরিবহণ নিগমের প্রায় ১৬০০ কর্মী। যার জেরে অসুবিধায় পড়েছে নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ।

সাত দফা দাবিতে ধর্মঘটে পরিবহণ নিগমের ১৬০০ কর্মী

জানা গিয়েছে, এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে বাস পরিষেবায়। অধিকাংশ রাজ্য পরিবহন কর্মী অস্থায়ী। যার জেরে প্রায় ৩৫ শতাংশ বাস কম চলছে। ফলে বিপত্তি দেখা দিয়েছে বাস পরিষেবায় গতকালের তুলনায় এদিন সকাল থেকেই শহরে সরকারি বাস আরও কম চলছে দক্ষিণ বঙ্গের পরিবহনে।

উল্লেখ্য, ২০১৬ সরকারি পরিবহণের ছয়টি নিগমকে মিলিয়ে WBTCকরা হয়। ২০১৭ বিজ্ঞপ্তি জারি করে অস্থায়ী কর্মী নিয়োগ করতে শুরু করে WBTC। চালক, কন্ডাক্টর, ডিপো স্টাফ মিলিয়ে প্রায় ১৬০০ কর্মী নিয়োগ করা হয়। এরাই সাত দফা দাবিতে ধর্মঘটের সামিল হয়েছেন।

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, WBTC-র মোট ১১ টি ডিপো আছে। বাসের সংখ্যা ৭৮২। রুট আছে দিনে ৪৯টি। রাতে ৯টি বাস চলে। ধর্মঘটের কারণে এই সার্বিক পরিষেবায় আজ বড়সড় প্রভাব পড়তে চলেছে। ধর্মঘটের জেরে শুক্রবার সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+