Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছয় হাতির মৃত্যুর প্রতিবাদে রেল অবরোধ জলপাইগুড়িতে

পশ্চিমবঙ্গ
জলপাইগুড়ি, ১৪ নভেম্বর: ট্রেনের ধাক্কায় ছ'টি হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে অন্তত এক ঘণ্টা রেল অবরোধ করলেন স্থানীয় মানুষ। তাঁদের দাবি, জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন চলার সময় গতিবেগ কমাতে হবে। শেষ পর্যন্ত পুলিশ এসে বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে উত্তরবঙ্গের চাপড়ামারি জঙ্গলে গুয়াহাটিগামী কবিতীর্থ এক্সপ্রেসের ধাক্কায় মারা যায় ছ'টি হাতি। গুরুতর জখম হয় আরও পাঁচটি হাতি। সকাল থেকেই রেল ও বন দফতরের মধ্যে চাপানউতোর শুরু হয়। দীর্ঘক্ষণ শবগুলি পড়েছিল রেললাইনে। ভিড় বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই শুরু হয় অবরোধ। তাতে শামিল হন স্থানীয় পরিবেশবিদরাও। অবরোধকারী জনতা দাবি জানায়, ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেলপথে সাবধানে ট্রেন চালাতে হবে। ২০-২৫ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। হাতির পাল দেখতে পেলে বারবার হর্ন দিতে হবে, যাতে তারা সরে দাঁড়ায়। প্রশাসন বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

এর আগে ২০১০ সালের ২২ সেপ্টেম্বর অনুরূপভাবে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্য়ু হয়েছিল। তখন দায়সারা দুঃখ প্রকাশ করেই ক্ষান্ত হয়েছিল রেল। এবারও রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী শুধু দুঃখ প্রকাশ করে হাত ঝেড়ে ফেলেছেন। আগের ঘটনা থেকে রেল যে কোনও শিক্ষা নেয়নি, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+