সক্রিয় করোনা আক্রান্ত থেকে বাড়ছে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা! এদিনও আক্রান্তের নিরিখে সবার আগে কলকাতা

করোনা আক্রান্তদের থেকে বাড়ছে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা!এদিনও আক্রান্তের নিরিখে সবার আগে কলকাতা

রাজ্যের সাধারণ মানুষের মধ্যে করোনার সংক্রমণ নিয়ে একদিকে ভয় যেমন রয়েছে, ঠিক অন্যদিকে করোনাকে জয় করে মুক্তি প্রাপ্তদের সংখ্যা বাড়ছে। মঙ্গলবারের পর বুধবারেও সক্রিয় আক্রান্তদের থেকে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ছিল বেশি। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের।

রাজ্যে আক্রান্ত ১২৩০০ জন

রাজ্যে আক্রান্ত ১২৩০০ জন

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯১ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২৩০০ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৫২৬১ জন। করোনায় মুক্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়তে থাকায় পরপর দুদিন কমেছে সক্রিয় করোনা আক্রান্তদের সংখ্যা।

আক্রান্তের নিরিখে সবার আগে কলকাতার

আক্রান্তের নিরিখে সবার আগে কলকাতার

কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিনও সব থেকে বেশি আক্রান্ত কলকাতায়, ১৪৩ জন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৮ জন, কোচবিহারে ১ জন, দার্জিলিং-এ ২, জলপাইগুড়িতে ১৬, মালদহে ৭, মুর্শিদাবাদে ৩, নদিয়ায় ৮, বীরভূমে ৫, পশ্চিম মেদিনীপুরে ৭, পূর্ব মেদিনীপুরে ১, পূর্ব বর্ধমানে ১, পশ্চিম বর্ধমানে ৫, হাওড়ায় ৭২, হুগলিতে ২১, উত্তর ২৪ পরগনায় ৪৬, দক্ষিণ ২৪ পরগনায় ২৩।
কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৪০৮৯জন। এরপরেই রয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৮৭০ এবং ১৭৩৫ জন। কলকাতায় ১৫৯৮ জনের করোনা মুক্তি ঘটেছে। যার মধ্যে এদিন ছাড়া পেয়েছেন ৫০ জন।

 মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সক্রিয় আক্রান্তদের থেকে বেশি

মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সক্রিয় আক্রান্তদের থেকে বেশি

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় ৫০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি পেয়েছে হাওড়ায়। ২৬৩ জন। ৪৮ জন ছাড়া পেয়েছেন উত্তর ২৪ পরগনায়। কলকাতায় মুক্তি পেয়েছেন ৫০ জন। বাঁকুড়ায় মুক্তি পেয়েছেন ৩২ জন। সুস্থ হওয়ার সংখ্যা শতাংশের নিরিখে ৫৩.১১ %।

মৃত্যু হয়েছে ১১ জনের

মৃত্যু হয়েছে ১১ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৫০৬-এ।

কলকাতায় মৃত্যু ৩০৮ জনের

কলকাতায় মৃত্যু ৩০৮ জনের

এদিন যে ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৭ জন কলকাতা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। রাজ্যে মোট আক্রান্তের যেমন ৩৩ শতাংশই কলকাতার, ঠিক তেমনই মৃত্যুর মধ্যে ৬০ শতাংশ কলকাতার। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৭৭ জনের। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৬৬ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হুগলি। সেখানে মৃত্যু হয়েছে ১৫ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+