রাজ্যে একদিনে করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড! বাড়ল রোগ মুক্তির সংখ্যাও
২৪ ঘন্টা সময়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্য জুড়ে। ৩১ মে স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে ৩৭১ জন আক্রান্ত হয়েছেন।
২৪ ঘন্টা সময়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্য জুড়ে। ৩১ মে স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে ৩৭১ জন আক্রান্ত হয়েছেন। তবে অন্যদিকে এদিন বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৭ জন। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের।

রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৫০১ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০২৭ জন।

জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা
জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় কোচবিহারে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এছাড়াও দক্ষিণ দিনাজপুরে ৯, মালদহে ২, মুর্শিদাবাদে ১১, নদিয়ায় ১৮, বীরভূমে ২৭, পুরুলিয়ায় ৬, বাঁকুড়ায় ৮, পশ্চিম মেদিনীপুরে ২, পূর্ব মেদিনীপুরে ৪, পূর্ব বর্ধমানে ১৩, পশ্চিম বর্ধমানে ৬, হাওড়ায় ৪৭, হুগলিতে ৪৩, উত্তর ২৪ পরগনায় ৬০, দক্ষিণ ২৪ পরগনায় ৬, কলকাতায় ৭২ জন আক্রান্ত হয়েছেন।

করোনা মুক্তির সংখ্যাও বেড়েছে
এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১৯৭ জন। গত ২৪ ঘন্টায় ১৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সুস্থ হওয়ার সংখ্যা শতাংশের নিরিখে ৩৯.২১ %।

মৃত্যু হয়েছে ৮ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২৪৫-এ। কোমরবিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩১৭ জন।












Click it and Unblock the Notifications