এবার অন্য মাঠে অন্য খেলা! বিজেপিতে ভাঙন ধরিয়ে উদয়নের ফেসবুক পোস্ট জল্পনা
ভোটের আগে দল ভাঙনে যোগদানের অভিমুখ ছিল বিজেপিমুখী (bjp)। বিধানসভা নির্বাচনে তৃণমূলের (trinamool congress) সাফল্যের পরে যোগদানের অভিমুখ হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের দিকে। তেমনই এক ঘটনা কোচবিহারের ভেটাগুড়িতে। কলকাতায় চ
ভোটের আগে দল ভাঙনে যোগদানের অভিমুখ ছিল বিজেপিমুখী (bjp)। বিধানসভা নির্বাচনে তৃণমূলের (trinamool congress) সাফল্যের পরে যোগদানের অভিমুখ হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের দিকে। তেমনই এক ঘটনা কোচবিহারের ভেটাগুড়িতে। কলকাতায় চিকিৎসা করিয়ে ফিরেই উদয়ন গুহ (udayan guha) ভাঙন ধরালেন গেরুয়া শিবিরে। সঙ্গে জানালেন প্রধম রাউন্ডের খেলা শেষ।

হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন
একেবারে অল্প ব্যবধানে বিজেপির নিশীথ অধিকারীর কাথে পরাজিত হয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ। কলকাতায় চিকিৎসা করিয়ে ফিরেই তিনি বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি পোস্টার লেখার লোক পাবে না।

কথা মতোই কাজ
উদয়ন গুহ যা বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, তা তিনি করে দেখালেন। চার বিজেপি সদস্য দলবদল করায় ভেটাগুড়ি ১ পঞ্চায়েত চলে গেল তৃণমূলের দখলে। এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল ঘাসফুল শিবির। কার্যত এর পরেই উদয়ন গুহ ফেসবুক পোস্ট করেন, আজ ভেটাগুড়িতে প্রথম রাউন্ডের খেলা শেষ হল, এবার অন্য মাঠে অন্য খেলা।

বিজেপি সাংসদের এলাকাতেই ভাঙন
কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি একনম্বর পঞ্চায়েত এলাকায়। এলাকার ৩৩ টি পঞ্চায়েতের মধ্যে ভেটাগুড়ি ১ ছিল বিজেপির দখলে। এবার সেখানেও দলবদলের ফলে তৃণমূল সমগ্র এলাকার পঞ্চায়েত দখল করল। যা কার্যত বিজেপি সাংসদকে চ্যালেঞ্জ জানানোর মতোই।

এবার অন্যমাঠে অন্য খেলা
বিজেপির স্লোগান ছিল ২০০ পার। যা যেমন বিজেপি করতে পারেনি, ঠিক তেমনই লোকসভা ভোটে উত্তরবঙ্গে গেরুয়া শিবির যেমন ফল করেছিল, সেই ফলও ধরে রাখতে পারেনি। তবে রাজ্যের মধ্যে গেরুয়া শিবিরকে রক্ষা করেছে উত্তরবঙ্গই। দিনহাটা আসনে ৫৬ ভোটের ব্যাবধানে উদয়ন গুহকে হারিয়ে জয়ী হয়েছিলেন, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। কিন্তু যে আশায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামিয়ে ছিলেন, সেই পল না হওয়ায় শেষ পর্যন্ত নিশীথ প্রামাণিক বিধানসভায় ইস্তফা দেন। এবার সামনের ছয়মাসের মধ্যে নির্বাচন হবে। ফলে দিনহাটায় ফের একবার উদয়ন গুহ প্রার্থী হতে যাচ্ছেন ধরেই নেওয়া যায়। সেই লড়াইয়েই বিজেপিকে হারাতে উদয়ন গুহ আগে থেকেই চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications