নন্দীগ্রাম আন্দোলন কার! 'ঘরভেদী' শুভেন্দুর হাত পড়েছে, নেতাইয়ের শহিদ বেদির শুদ্ধিকরণ করল তৃণমূল

নন্দীগ্রাম আন্দোলন কার! 'ঘরভেদী' শুভেন্দুর হাত পড়েছে, নেতাইয়ের শহিদ বেদির শুদ্ধিকরণ করল তৃণমূল

নন্দীগ্রাম আন্দোলন কার এই নিয়ে প্রবল তরজা চলছে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের। দলবদলেও নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী। সবার আগে তাই মধ্যরাতেই শহিদ বেদিতে শ্রদ্ধা জানান। অন্যদিকে ঘরভেদী শুভেন্দুর হাত পড়ায় আশুদ্ধ হয়েছে শহিদ বেদি দাবি করে সকালে গঙ্গাজল দিয়ে শহিদ বেদি ধুয়ে শুদ্ধিকরণ করে তবে তাতে শ্রদ্ধা জানান পার্থ, মদন মিত্ররা।

নেতাইয়ে শহিদবেদীর শুদ্ধিকরণ

নেতাইয়ে শহিদবেদীর শুদ্ধিকরণ

নেতাইয়ে শহিদ বেদী গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল কংগ্রেস। মমতা সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শহিদ বেদির শুদ্ধিকরণের ঘটনা ঘটল। কারণটা খুবই রাজনৈতিক। কাকভোরে সকলের আগে নেতাইয়ে গিয়ে শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারীর। ঘরভেদীর হাত পড়েছে। কাজেই অশুদ্ধ হয়ে গিয়েছে শহিদ বেদি তাই গঙ্গাজলে ধুয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল কংগ্রেস। তারপর তাতে শ্রদ্ধা জানালেন পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্ররা।

মদনের হুঁশিয়ারি

মদনের হুঁশিয়ারি

নন্দীগ্রামে শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর তৃণমূল কংগ্রেস নেতারা চলে যান লালগড়ে। সেখানে সভা করেন তাঁরা। সেই সভা থেকেই মদন মিত্র রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন নেতাই থেকে পেটাই শুরু। এমন কোচিং হবে টের পাবেন শুভেন্দু। শুভেন্দুকে নিয়ে এর আগেও একাধিক হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। পার্থ চট্টোপাধ্যায়ও নন্দীগ্রামের আন্দোলন নিয়ে শুভেন্দু যে একের পর এত মন্তব্য করেছেন তাঁর কড়া সমালোচনা করেছেন। সরাসরি শুভেন্দুকে এই নিয়ে আক্রমণ শানিয়েছেন মদন মিত্র।

শুভেন্দু শ্রদ্ধা জ্ঞাপন

শুভেন্দু শ্রদ্ধা জ্ঞাপন

মধ্যরাতেই নেতাইয়ে গিয়ে শহিদ বেদিতে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু স্পষ্ট দাবি করেছেন এই শহিদ বেদি তাঁর তৈরি করা। এখানে যেকেউ আসতে পারেন। এখানকার মানুষ তাঁদের জবাব দিয়ে দেবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এক কথায় নন্দীগ্রাম নেতাইয়ের আন্দোলন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। শুভেন্দু বনাম তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রাম নিয়ে টানাটানি

নন্দীগ্রাম নিয়ে টানাটানি

তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দড়িটানাটানি শুরু হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব তৃণমূল কংগ্রেসকে দিতে নারাজ শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর তাই একের পর এক সভা করেছেন নন্দীগ্রামে। একাধিকবার তিনি নন্দীগ্রামে গিয়েছেন। নেতাইয়ে শহিদ দিবসের অধিকার দখলে রাখতে তাই মধ্যরাতেই শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+