অনুব্রত গড়ে কী পেতে চাইছেন কার্তিক দাস বাউল! ভোট ময়দান নিয়ে কোন ইচ্ছা প্রকাশ শিল্পীর
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে গত বুধবার দলীয় পতাকা তুলে নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কার্তিক দাস বাউল। ২০২১ সালের নির্বাচনের আগে এভাবেই ধীরে ধীরে নিজের ঘুঁটি সাজিয়ে নিচ্ছে তৃণমূল। এদিকে, তৃণমূলে যোগ দিয়ে কার্তিক দাস বাউল জানিয়ে দিলেন তাঁর ইচ্ছার কথা।

সেবার কাজে থাকতে চান..
কার্তিক দাস বাউল তৃণমূলে যোগ দিয়েই জানান সেবার মনোভাব তাঁর ভালোলাগে। আর সেকারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিয়েছেন। লালনের গান গেয়ে যে মানুষদের দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করেছেন, এবার তাঁদের জন্য সেবার কাজে মনোযোগ দিতে চান তিনি। একথা জানিয়েছেন কার্তিক দাস বাউল নিজেই।

জনপ্রিয়তা ও কার্তিক দাস বাউল
নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বারবার স্মরণ করিয়েছেন যে 'বাংলা বিগবস' থেকে তাঁর পরিচিতি অনেক বেড়েছে অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ তাঁকে দেখেছেন। এছাড়া সারেগামাপা-র মঞ্চেও তিনি পরিচিত মুখ। ফলে তাঁর জনপ্রিয়তা যে রাজনীতির ময়দানে তিনি কাজে লাগাতে ছাড়বেন না তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

অনুব্রত গড়ে কী চাইছেন?
কার্তি ক দাস বাউল জানান তিনি গুসকরার ছেলে। ফলে নির্বাচনী ক্ষেত্র যদি বাছতেই হয়, তাহলে তিনি আউশগ্রাম বাছবেন। উল্লেখ্য, আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের দায়িত্বে আবার রয়েছেন অনুব্রত মণ্ডল। এলাকা কার্যত অনুব্রত গড়ের আওতাতেই পড়ে যায়! ফলে এবার অনুব্রত গড়ে কার্তিক দাস বাউলে তাঁর জনপ্রিয়তাকে তুলে ধরতে চাইছেন। যদিও তৃণমূল সূত্রের দবি, নির্বাচনী ক্ষেত্র নিয়ে শেষ সিদ্ধান্ত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন।

বুকের উপর পা মন্তব্য ও কার্তিকের প্রতিক্রিয়া
এক নামী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিল্পী জানিয়েছেন, 'আমরা তো আর বুকের উপর পা দিয়ে রাজনীতি করব বা ঠ্যাং ভেঙে দেব, জাতীয় মন্তব্য করতে পারব না। আমরা গানটাই গাই। ওটাই করব। ঘুরে ঘুরে, গ্রামে গ্রামে । গানের মাধ্যমেই রাজনীতির কথা বলব। '












Click it and Unblock the Notifications