ছাত্র যুবরাই ভবিষ্যত, চলতি মাসেই রাজনীতির পাঠ দিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এবার আর ছাত্র যুবদের এগিয়ে আসার জন্য স্লোগান নয়, সরাসরি তাদের দলের জন্য তৈরি করার কাজে হাত দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার আর ছাত্র যুবদের এগিয়ে আসার জন্য স্লোগান নয়, সরাসরি তাদের দলের জন্য তৈরি করার কাজে হাত দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমাসেই কলকাতার নেতাজি ইন্ডোরে বসতে চলেছে কর্মশালা। সেখানেই নবীন প্রজন্মকে রাজনীতির পাঠ দেবেন মমতা। ২৭ ও ২৭ জানুয়ারি এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

মমতা জানিয়েছেন পরবর্তী প্রজন্ম তৈরি
জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের পরে নেতৃত্বে অক্ষমতার জন্য রাজ্যে বামেদের খুঁজে পাওয়া দায়। সেই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে। অবশ্য তৃণমূল নেত্রী একাধিকবার বুঝিয়ে দেওয়াক চেষ্টা করেছেন, তিনি তাঁর অবর্তমানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতা নেত্রী তৈরি করে দিয়ে যাচ্ছেন। তাঁরাই গামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবে। এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল নেত্রী জানিয়েছিলেন পরবর্তী প্রজন্ম তৈরি।

নামও উল্লেখ করেছিলেন তৃণমূল নেত্রী
পরবর্তী প্রজন্ম বলতে কারা, তাদের নামও উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা দলের কাজ দেখবেন।

কর্মশালায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র যুক কর্মশালার আয়োজন করা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ এই কর্মশালার মূল উদ্যোক্তা। ২৭ ও ২৮ জানুয়ারি এই কর্মশালায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে সেই কর্মশালা।

মূল বিষয় হতে পারে সিএএ এবং এনআরসি
তৃণমূলের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র যুক কর্মশালার আয়োজন করা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ এই কর্মশালার মূল উদ্যোক্তা। ২৭ ও ২৮ জানুয়ারি এই কর্মশালায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে সেই কর্মশালা।












Click it and Unblock the Notifications