আম্ফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের
আম্ফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের
আম্ফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। ত্রাণের দাবিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও তৃণমূল সমর্থকরা। পুলিশকে উদ্দেশ্য করে ঝাঁটা পেটার ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আমফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বাগদার কনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। সেই সময় গ্রাম পঞ্চায়েতের গেট দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে আন্দোলনকারীরা পুলিশ প্রতিহত করতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি শুরু হয় তৃণমূল সমর্থকদের। পরে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলো বিক্ষোভকারীরা। পুলিশ বাঁধা দিলে পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পঞ্চায়েত অফিস লক্ষ্য করে করেই ইট বৃষ্টি করে উত্তেজিত জনতা। অবস্থা বেগতিক দেখে পঞ্চায়েত অফিসের পাঁচিল টপকে পঞ্চায়েতের বাইরে পালিয়ে যায় পুলিশ












Click it and Unblock the Notifications