পিকে-অভিষেক জুটি কি মাত দেবে! বিজেপিতে ভাঙনে একুশের আগে স্বপ্ন তৃণমূলে

পিকে-অভিষেক জুটি কি মাত দেবে! বিজেপিতে ভাঙনে একুশের আগে স্বপ্ন তৃণমূলে

সম্প্রতি ঘটা করে প্রথম উত্তরবঙ্গ সফর সেরে এলেন প্রশান্ত কিশোর। তৃণমূলের ভোট কৌশলীর সঙ্গে ছিলেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উভয়ের কৌশল কি ক্লিক করবে আসন্ন নির্বাচনে? ২০২১-এর বিধানসভায় মাত দিয়ে হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ করতে পারবে তৃণমূল? সম্প্রতি অভিষেক-পিকে ম্যাজিকে বিজেপির ভাঙন প্রবণতা আশা জাগাচ্ছে শাসক দলকে।

বিজেপির সঙ্গে ব্যবধান কমাতে ঝাঁপাচ্ছে তৃণমূল

বিজেপির সঙ্গে ব্যবধান কমাতে ঝাঁপাচ্ছে তৃণমূল

বিজেপিও এবার ২০২১-এর নির্বাচন জিততে টার্গেট করেছে উত্তরবঙ্গকে। কেননা ২০১৯-এ এই উত্তরবঙ্গ থেকেই আটটার মধ্যে সাতটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল কোনও আসন পায়নি। সেই নিরিখে বিজেপি ৫৪টির মধ্যে ৩৮টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। সেই ব্যবধান কমাতে ঝাঁপাচ্ছে তৃণমূল।

একুশের আগে পায়ের তলার মাটি শক্ত করতে উদ্যোগ

একুশের আগে পায়ের তলার মাটি শক্ত করতে উদ্যোগ

সেই লক্ষ্য নিয়েই তৃণমূলের ভোট কৌশলী দলের ‘সেকেন্ডম্যান' অভিষেককে নিয়ে উত্তরবঙ্গ সফরে যান। সেখানে গোষ্ঠীকোন্দলে জর্জরিত তৃণমূলকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলীদের ঘরওয়াপসির পরিকল্পনাও করেন তাঁরা। ইতিমধ্যে বিজেপির হেভিওয়েট পাঁচ নেতাও যোগ দিয়েছেন তৃণমূলে। এভাবেই একুশের আগে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন তাঁরা।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদান চলছে

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদান চলছে

প্রশান্ত কিশোর ও অভিষেক দলের নেতাদের নির্দেশ দিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করতে। এই পেপ-টকের পর ম্যাজিকের মতোই নিজেদের দুর্বলতা কাটিয়ে বিজেপিকে ভাঙতে শুরু করে দিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদান হচ্ছে বিজেপি ছেড়ে। এই শক্তিবৃদ্ধিতেই আশার আলো প্রকট হচ্ছে।

পাঁচ জনের যোগদানে হাসি চওড়া হয়েছে তৃণমূলের

পাঁচ জনের যোগদানে হাসি চওড়া হয়েছে তৃণমূলের

অভিষেক-পিকের আগমনের পরই কোচবিহার জেলায় বিজেপিতে বড় ভাঙন লেগেছে। কোচবিহারের পাঁচ বিজেপি নেতা যোগদান করেছেন তৃণমূলে। এঁদের মধ্যে রয়েছেন বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ভার্গবচন্দ্র দাস। এছাড়া চার হেভিওয়েট নেতা রয়েছেন। পাঁচ জনের যোগদানে হাসি চওড়া হয়েছে তৃণমূলের।

২০২১-এর আগে তৃণমূল উলটপুরান ঘটাতে বদ্ধপরিকর

২০২১-এর আগে তৃণমূল উলটপুরান ঘটাতে বদ্ধপরিকর

উত্তরবঙ্গের কোচবিহারে জেলায় সবথেকে বেশি ভাঙনের মুখে পড়েছিল তৃণমূল। আর এই জেলা সবথেকে বেশি গোষ্ঠীকোন্দল। তৃণমূল থেকে বেরিয়ে নিশীথ প্রামাণিক সাংসদ হয়েছেন বিজেপির টিকিটে। তৃণমূলের একাংশ ভেঙেই বিজেপি বেড়েছে এখানে। এখন ২০২১-এর আগে তৃণমূল উলটপুরান ঘটাতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+