রাজ্যে ফের আক্রান্ত মোদীর দলের মহিলা কর্মী! রাস্তায় ফেলে মার, দেখুন ভিডিও
বাংলা বনধের দিন বিজেপির মহিলা কর্মীকে লাথি মেরে ফেলে দেওয়ায় অভিযুক্ত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা আরশাদুজ্জামান । এবার অভিযুক্ত নেতার কাছের লোকের হাতেই ফের আক্রান্ত ওই বিজেপি কর্মী।
বাংলা বনধের দিন বিজেপির মহিলা কর্মীকে লাথি মেরে ফেলে দেওয়ায় অভিযুক্ত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা আরশাদুজ্জামান । ভিডিও হয়েছিল ভাইরাল। এবার অভিযুক্ত নেতার কাছের লোকের হাতেই ফের আক্রান্ত ওই বিজেপি কর্মী। সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় কুতুবুদ্দিন নামে তৃণমূলের স্থানীয় নেতা ওই মহিলার ওপর হামলা চালায় বলে অভিযোগ। মুখে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়।

নীলিমা দে সরকার। বারাসতের বাসিন্দা এই মহিলা বিজেপির কর্মী। বনধের দিন এই মহিলাকেই লাথি দিয়ে রেলগেটে ফেলে দেন আরশাদুজ্জামান নামে স্থানীয় তৃণমূল নেতা ।
২৬ সেপ্টেম্বর বারাসতের পীরগাছা রেলগেটে অবরোধে সামিল হয়েছিলেন সেখানকার বিজেপির কর্মী-সমর্থকরা। খবর পেয়ে সেখানেই হাজির হয়ে যান তৃণমূল নেতা আরশাদুজ্জামান। প্রথমে বিজেপি কর্মী-সমর্থকদের হুমকি দেন তিনি। পরে কাজ না হওয়ায় তেড়ে যান। পতাকা হাতে এক বিজেপি কর্মী যখন সরে যাচ্ছিলেন, তখন তার পিছনে গিয়ে লাথি মারেন ওই তৃণমূল নেতা।
বনধের দিনের ঘটনা বর্ণনা দিচ্ছিলেন সাংবাদিককে। অভিযোগ, সেই সময় হামলা চালায় আরশাদুজ্জামানের লোক কুতুবুদ্দিন। তৃণমূলের বিরুদ্ধে এলাকায় তাঁর ওপর নজরদারি চালানোর অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও এসম্পর্কে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications