পুরভোটের আগে তৃণমূল কংগ্রেসকে জোর ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন আসানসোলের ‘পিলার’

পুরভোটের আগে তৃণমূলকে জোর ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন আসানসোলের ‘পিলার’

পুরভোটের আগে তৃণমূল কংগ্রেসকে জোর ধাক্কা দিল বিজেপি। বাবুল সুপ্রিয়র নির্বাচনী ক্ষেত্র আসানসোলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দাপুটে নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। শুক্রবার বিজেপির সদর দফতরে তাঁর হাতে পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই যোগদানে বিজেপির শক্তি আরও বাড়ল বলে অভিমত বাবুল ও দিলীপের।

সাংবাদিক বৈঠক শেষে যোগদান পর্ব

সাংবাদিক বৈঠক শেষে যোগদান পর্ব

এদিন বিজেপির সদর দফতরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় যৌথ সাংবাদিক সম্মেলন করেন। বাবুল সুপ্রিয় একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগ খণ্ডন করে কেন্দ্রকে ক্নিনচিট দেন। এই সাংবাদিক বৈঠক শেষেই হয় যোগদান পর্ব।

তৃণমূলের ‘পিলারে’র বিজেপিতে যোগ

তৃণমূলের ‘পিলারে’র বিজেপিতে যোগ

দিলীপ ঘোষ বলেন, একটা বড় জয়েনিং রয়েছে। আসানসোলের দাপুটে নেতা তথা তৃণমূলের একজন পিলার বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি হলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বর্তমানে তিনি তৃণমূলে বিরুদ্ধে সরব হয়ে শাসকদলের রোষানলে পড়েছেন। তাই তাঁর বিরুদ্ধে কেস দিয়ে তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল।

আগে বিজেপিতে ঢুকছেন, পরে আসানসোলে

আগে বিজেপিতে ঢুকছেন, পরে আসানসোলে

দিলীপের অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাঁকে ভয় করে। তাই তাঁকে আসানসোল থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। বর্তমানে তিনি কোর্টের নির্দেশে আসানসোলে ঢুকতে পারবেন না। তবে তিনি নিশ্চয় আসানসোলে ঢুকবেন। আগে তিনি বিজেপিতে ঢুকছেন। তারপর তিনি আসানসোলে ঢুকবেন।

পুরভোটের আগে শক্তিবৃদ্ধি

পুরভোটের আগে শক্তিবৃদ্ধি

পুরসভার আগে দলভারী করার প্রবণতা থাকে সব দলেরই। সেইমতো অন্য দল ভাঙিয়ে নিজের দলের শক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যে যখ পুরভোটের দামামা বাজতে শুরু হয়েছে, তখন এই দলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ। বাবুল দুবারের সাংসদ হলেও আসানসোল পুরসভায় এখনও তৃণমূলের দাপট। তাই বিজেপির লক্ষ্য এই পুরনিগম থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। কৃষ্ণেন্দুর যোগদানে বিজেপি সেই লক্ষ্যে শক্তি বৃদ্ধি করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+