বামেদের দখলে থাকা একমাত্র পঞ্চায়েতও হাতছাড়া, দলবদলের হিড়িকে বাড়ছে তৃণমূলের প্রাপ্তি
বামেদের দখলে থাকা একমাত্র পঞ্চায়েতও হাতছাড়া, দলবদলের হিড়িকে বাড়ছে তৃণমূলের প্রাপ্তি
একুশের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ জয়ের পর তৃণমূলের পক্ষে দলবদলের হিড়িক শুরু হয়েছে। সেই দলবদলের জেরে একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিরোধীদের। কোচবিহারে বামেদের দখলে থাকা একমাত্র পঞ্চায়েতও হাতছাড়া হল। ফলে তৃণমূল কংগ্রেসের দখলে চলে এল মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত।

বামফ্রন্ট-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৫ সদস্যের
বামফ্রন্ট ও বিজেপির পাঁচ সদস্য যোগদান করেন তৃণমূলে। ফলে তৃণমূল কংগ্রেস কোচবিহারের মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল। বামফ্রন্ট-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীরা বলেন, উন্নয়নের স্বার্থে তৃণমূলে তাঁরা যোগদান করেন। বিরোধীদের অভিযোগ, শাসকদল ভয় আর প্রলোভনের দেখিয়ে যোগদান করিয়েছেন।

জেলার একমাত্র এই গ্রাম পঞ্চায়েতটিই বামেদের দখলে ছিল
কোচবিহার জেলায় মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে একমাত্র এই নিজতরফ গ্রাম পঞ্চায়েতটিই বামেদের দখলে ছিল। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ৫টি আসন জিতে বোর্ড গঠন করে। বিজেপি তিনটি আসনে জেতে। এদিন সিপিএমের একজন, ফরওয়ার্ড ব্লকের একজন এবং বিজেপির তিনজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

দলবদলের হিড়িকে বিরোধীদের চারটি পঞ্চায়েতই শাসকের
কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের মোট আটটি গ্রাম পঞ্চায়েতের মদ্যে চারটি ছিল বিরোধীদের দখলে। বাকি চারটি শাসক দলের দখলে। একুশের নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর দলবদলের হিড়িকে বিরোধীদের তিনটি গ্রাম পঞ্চায়েতের দখল তৃণমূল। বাকি ছিল একটি, সেটিও তৃণমূলের হাতে চলে এল। ফলে আটটি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূলের বোর্ড হয়ে গেল।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিও বামেদের হাতছাড়া
একদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নলগোড়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় বামেদের দখলে। বামেদের ৩৪ বছর আর তৃণমূলের ১০ বছরের শাসনের পর এই প্রথম পঞ্চায়েতটি হাতছাড়া হল বামেদের। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতটি দীর্ঘ ৪৪ বছর ধরে ছিল বামেদের দখলে। সোমবার এই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের সুশীলা মণ্ডল।












Click it and Unblock the Notifications