বিজেপি ভেঙেই চলেছে, জঙ্গলমহলের আরও এক পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল কংগ্রেস

বিজেপিতে ভাঙন অব্যাহতই রয়েছে। মুকুল-অর্জুনের জেলায় সমস্ত পুরসভা বিজেপির দখলমুক্ত করার পর এবার জঙ্গলমহলেও আশাতীত সাফল্য পেল। প্রায় প্রতিদিনই বিজেপি ছেড়ে দলবদল লেগে রয়েছে।

বিজেপিতে ভাঙন অব্যাহতই রয়েছে। মুকুল-অর্জুনের জেলায় সমস্ত পুরসভা বিজেপির দখলমুক্ত করার পর এবার জঙ্গলমহলেও আশাতীত সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিদিনই বিজেপি ছেড়ে দলবদল লেগে রয়েছে। এবার বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্যরা যোগদান করায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল।

পঞ্চায়েত দখল তৃণমূলের

পঞ্চায়েত দখল তৃণমূলের

কেশিয়াড়ির বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার সিং সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। তিনি একা নন, সঙ্গে আরও তিন গ্রাম পঞ্চায়েত সদস্যকে নিয়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে এই গ্রাম পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসছে।

যারা বিজেপি ছেড়ে তৃণমূলে

যারা বিজেপি ছেড়ে তৃণমূলে

সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন উপপ্রধান সুকুমার সিং, গ্রাম পঞ্চায়েত সদস্য গীতা প্রামাণিক ও চন্দনা রানা। আরও এক মহিলা সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শুধু গ্রাম পঞ্চায়েত সদস্যরাই নন, কেশিয়াড়ি ব্লকের দক্ষিণ মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক গয়াপ্রসাদ পালুইও যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

দলবদলের পর অজিত মাইতির দাবি

দলবদলের পর অজিত মাইতির দাবি

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতির দাবি, পাঁচ বিজেপি নেতা-নেত্রী এলাকার প্রায় আড়াই হাজার কর্মী ও সমর্থককে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। চার পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণে এবার বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে চলে এল।

পঞ্চায়েতের কী অবস্থা

পঞ্চায়েতের কী অবস্থা

উল্লেখ্য, কেশিয়াড়ির বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের ১৩ জন সদস্য রয়েছেন। তার মধ্যে পাঁচ জন ছিলে্ন তৃণমূল কংগ্রেসের সদস্য। বাকি আটজন ছিলেন বিজেপির। উপপ্রধান-সহ বিজেপির চার সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল নয়ে। বিজেপি কমে চার। ফলে ১৩ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়ে বোর্ড গঠন করবে এবার।

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের কে্শিয়াড়ি ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছ-টি দখল করে বিজেপি। এই পঞ্চায়েত সমিতির ২৫ জনের মধ্যে ১৩ জন বিজেপি সদস্য ও বাকি ১২ জন তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হয়নি এখনও। বিজেপির অভিযোগ, শাসক দলই এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে দেয়নি। এই নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+