মিস্টার ট্রোল ইন চিফ', বিজেপির আইটি সেলের প্রধানকে নজিরবিহীন আক্রমণ নুসরতের
মিস্টার ট্রোল ইন চিফ', বিজেপির আইটি সেলের প্রধানকে নজিরবিহীন আক্রমণ নুসরতের
সাপে নেউলে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের। পদে পতে মমতা সরকারকে আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি। রেশন থেকে করোনায় মৃত্যু সবেতেই বিজেপি আক্রমণ শানিয়ে চলেছে মমতা সরকারের বিরুদ্ধে। এই লড়াইয়ের পারদ আরও কয়েক ধাপ চড়ালেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে 'মিস্টার ট্রোল ইন চিফ' বলে আক্রমণ শানালেন তিনি।

নুসরতের আক্রমণ
বাংলার করোনা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল খবর পোস্টের অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। ফুঁসে উঠেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সরাসরি নিজের টুইটারে মালব্যকে ট্যাগ করে 'মিস্টার ট্রোল ইন চিফ' বলে আক্রমণ শানিয়েছেন তিনি। করোনা আবহে এই প্রথম নুসরতের এই রাজনৈতিক চেহারা প্রকাশ্যে এলো।

অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। শুধু মাত্র পশ্চিমবঙ্গের করোনা তথ্য দেওয়া নিয়েই নয় এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়েও একাধিক বিতর্কিত পোস্ট করেছেন তিনি। যার জেরে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। যাতে জড়িয়ে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি আদালতে গিয়ে এই মামলা থেকে অব্যহতি চান।

তৃণমূল সরকারকে আক্রমণ
এর আগে বিেজপির একাধিক নেতা রাজ্যের করোনা পরিস্থিতি, রেশন বণ্টন নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে করোনায় মৃত্যুর তথ্য গোপনের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা ঠুকেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রেশন দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপি নেতাদের এই অভিযোগে সহমত প্রকাশ করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপালও। তাঁর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

তথ্য গোপনের অভিযোগ
এর আগে বাঁকুড়ার বিজেপি সাংসদের বিরুদ্ধেও করোনা মৃত্যু নিয়ে ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে পুলিসের কাছে লিখিত অভিযোগও দােয়র করা হয়েছে। তৃণমূল সরকার বিজেপি নেতাদের ত্রাণ বিলিতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন একাধিক বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications