নীতি বিসর্জন দিয়ে আখের গোছালে তৃণমূলে স্থান নেই, হুঁশিয়ারি মহুয়া মৈত্রর
নীতি বিসর্জন দিয়ে আখের গোছালে তৃণমূলে স্থান নেই, হুঁশিয়ারি মহুয়ার
দলে থেকে, দলের নীতি আদর্শকে ভাঙিয়ে যারা নিজেদের আখের গোছাচ্ছেন, তাদের তৃণমূল কংগ্রেসে স্থান নেই। কৃষ্ণনগরের একই কর্মিসভা থেকে থেকে দলের দুর্নীতিগ্ৰস্থ নেতা কর্মীদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি মহুয়া মৈত্র।

পুরনোদের প্রয়োজন
এদিন বলেন মহুয়া আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হঠাতে বর্তমান নেতা কর্মীসহ দলের পুরনোদের, যারা অভিমানে ঘরে বসে আছেন, তাদেরও প্রয়োজন। দেশের এই দুর্দিনে সকলকে স্বাগত।

দুর্নীতিবাজদের দলে স্থান নেই
এর পরেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা এবং স্বচ্ছতার উপর বিশ্বাস রেখেই তৃণমূল কংগ্রেস আজ বাংলার শাসন ক্ষমতায়। দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি হয়েছি। দলে থেকে, দলের নীতি আদর্শকে ভাঙিয়ে যারা নিজেদের আখেড়ে গোছাচ্ছেন, তাদের তৃণমূলে স্থান নেই। নদিয়া জেলা পরিষদ কক্ষে জেলার বিজয়া সন্মেলনী সারতে গিয়ে দলের নেতা কর্মীদের এভাবেই বার্তা দিলেন কৃষ্ণনগরের সাংসদ তথা দলের জেলা সভাপতি মহুয়া মৈত্র।

সংগঠন মজবুত করায় জোর মহুয়ার
এদিন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক বিধায়কের উপস্থিতিতে সরগরম ছিল সম্মেলন কক্ষ। সংগঠনকে আরও শক্তিশালী করতে আলোচনায় জেলার প্রতিটি বুথ কমিটি সহ বুথ সভাপতিদের ভূমিকা ও কর্তব্যের কথা বার বার তুলে ধরেন মহুয়া দেবী। ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত হরিণঘাটা থেকে করিমপুর পর্যন্ত সাংগঠনিক সন্মেলন অনুষ্ঠিত হবে বলে জানালেন সাংসদ মহুয়া মৈত্র।












Click it and Unblock the Notifications