কেন 'স্মল ডোজে' প্যাকেজ ঘোষণা, অর্থমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ

কেন 'স্মল ডোজে' প্যাকেজ ঘোষণা, অর্থমন্ত্রীর উদ্দেশ্য নিেয় প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ একদিনে ঘোষণা নয় কেন। কেন প্রতিদিন ধাপে ধাপে বিকেল চারটে থেকে আর্থিক প্যাকেজ ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পিছনে কেন্দ্রের অভিষন্ধি কী, তাই নিয়ে টুইটারে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়ার টুইট

মহুয়ার টুইট

শুক্রবার ফের আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজ নিয়ে টুইটারে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন প্রতিদিন স্মল ডোজে কেন আর্থিক প্যাকেজ ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন মহুয়া। তিনি টুইটে লিখেছেন। একবারে জানালে হয়তো গরিব মানুষ হজম করতে পারবে না। নয়তো একবারে প্যাকেজের টাকা বরাদ্দ ঘোষণা হয়ে হেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিকরা হিষেব কষে উঠতে পারবেন না। না হলে একেবারে বিকেল চারটেয় চায়পে টিআরপি তোলার ছক কষেই এই ধাপে ধাপে প্যাকেজ ঘোষণা।

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

গতকাল টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফের আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি লিখেছিলেন রাজ্যপালের পদ ফাঁকা আছে। আবেদনকারীদের যোগ্যতাও টুইটে উল্লেখ করেছিলেন মহুয়া। এর আগে রাজ্যপালকে দিল্লিতে নিয়ে আইসোলেশনে রাখার জন্য মোদী-অমিত শাহকে টুইটে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

রেশন তরজা

রেশন তরজা

গতকাল পরিযায়ী শ্রমিকদের খাবারের সংস্থান করতে অগস্ট মাস থেকেই এক দেশ এক রেশন কার্ড প্রকল্প কার্যকর করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু রাজ্য সরকার সেই প্রকল্পে না করে দিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা খাদ্যসাথী প্রকল্পই যথেষ্ট।

আত্মনির্ভর ভারত প্যাকেজ

আত্মনির্ভর ভারত প্যাকেজ

লকডাউনের চতুর্থ দফা শুরু করার আগেই আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে গত দুদিন ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রের মানুষের জন্য আর্থিক প্যাকেজে বরাদ্দ ঘোষণা করে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+