এখন সেনাও বাদ গেল না, এটা একটা অপরাধ! মমতার দিল্লিতে পা রাখার আগেই কেন্দ্রকে তোপ তৃণমূল সংসদের

পেগাসাস ইস্যুতে উত্তাল দেশ! বিরোধী দলনেতা সহ একাধিক রাজনৈতিক নেতার উপর নজরদারি চালানোর অভিযোগ। এমনকি সবার আড়ালে থেকে আরএসএস, এমনকি দুই কেন্দ্রীয়মন্ত্রীর উপরেও নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ।

পেগাসাস ইস্যুতে উত্তাল দেশ! বিরোধী দলনেতা সহ একাধিক রাজনৈতিক নেতার উপর নজরদারি চালানোর অভিযোগ। এমনকি সবার আড়ালে থেকে আরএসএস, এমনকি দুই কেন্দ্রীয়মন্ত্রীর উপরেও নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ।

কেন্দ্রকে তোপ তৃণমূল সংসদের

ফোনে আড়ি পাতা-কাণ্ডে সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিষেকের নাম সামনে আসার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের গতি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের বাইরে এবং ভিতরে লাগাতার বিক্ষোভ চলছে তৃণমূলের।

আর এই বিক্ষোভের কেন্দ্রের আরও এক অস্বস্তি বাড়িয়েছে দ্য ওয়ার বলে এক সংবাদমাধ্যম। নতুন করে পেগাসাস ইস্যুতে আরও একটি খবর প্রকাশ্যে এনেছে তাঁরা। সংবাদ মাধ্যমের দাবি, সেনাবাহিনীর উপরেও নজরদারি চালানো হয়েছে। তালিকাতে রয়েছেণ একাধিক সেনা কর্তা।

আর এই খবরটিকে তুলে ধরেই ডেরেক ও ব্রায়েন কেন্দ্রকে বিঁধে একের পর এক টুইট করেছেন। টুইটে তাঁর দাবি, ''সাংবাদিক, বিরোধী, আইনজ্ঞ, সংসদের সতীর্থ...এখন সেনাও বাদ গেল না। এতে কোনও অস্পষ্টতা নেই। এটা একটা অপরাধ। এ জন্য দায়ি কে ? আজই সংসদে এ নিয়ে আলোচনা হোক''!

পেগাসাস ইস্যুতে ক্রমশ চড়ছে পারদ। ইতিমধ্যে একজোট বিরোধীরা। তাৎপর্যপূর্ণ ভাবে রবিবার কংগ্রেসের তরফে অভিষেকের ফোনে আড়ি পাতা নিয়ে টুইট করা হয়। ফলে কাছাকাছি আসছে কংগ্রেস এবং তৃণমূল। এই অবস্থায় আজ দিল্লিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তাঁর দাবি, ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি এই পেগাসাস! শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, পেগাসাস...মোদীর নাভিশ্বাস। মনে করা হচ্ছে দিল্লিতে পা রেখে পেগাসাস ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে তৃণমূলের সাংসদদের সঙ্গে আন্দোলনেও শামিল হতে পারেন বলেও খবর। আর এর মধ্যে পেগাসাস নিয়ে সংবাদ মাধ্যমের খবর নয়া মাত্রা যোগ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+