ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা, এবারও বাড়ি থেকে ধরে নিয়ে গেল ইডি
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের আন্দি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার তাঁর গ্রামের বাড়ি থেকেই তাঁকে ধরা হয়। সকালেই জানা গিয়েছিল, ইডি আধিকারিকদের দেখে তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং নিজের মোবাইল ফোন বাড়ির পিছনের ঝোপে ফেলে দেন। পরে নর্দমা থেকে সেই মোবাইল উদ্ধার করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, সোমবার সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। এর মধ্যে জীবনকৃষ্ণের মুর্শিদাবাদের বাড়ি ছাড়াও রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়।

এছাড়াও আন্দি মহিষ গ্রামের এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও এদিন সকালে তল্লাশি চালানো হয়েছে।
সকালে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই সিবিআইয়ের হাতে প্রায় একই কায়দায় গ্রেফতার হয়ে জেল খাটেন জীবনকৃষ্ণ। পরে জামিনে মুক্তি পেয়েছেন।
-
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা -
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না












Click it and Unblock the Notifications