বাংলা বহিরাগতদের চায় না, দিল্লি থেকে আসা বিজেপির পঞ্চপাণ্ডপকে বিঁধলেন চন্দ্রিমা
বাংলা বহিরাগতদের চায় না, দিল্লি থেকে আসা বিজেপির পঞ্চপাণ্ডপকে বিঁধলেন চন্দ্রিমা
সুখেন্দুশেখরের পর আজ ফের তৃণমল সরকারের কাজের খতিয়ান নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির পঞ্চপান্ডবকে আক্রমণ করেছেন চন্দ্রিমা। তিনি বিজেপির ৫ নেতাকে বহিরাগত তকমা দিয়েছেন। যদিও আগেই সেই তকমা দিয়ে ফেলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতরা বাংলা জয় করতে পারবেন না বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা। এবার সেই সুরে সুর মিলিয়েই চন্দ্রিমা ভট্টাচার্য আক্রমণ করলেন বিজেপিকে। তিনি আক্রমণ শানিয়ে বলেেছন বাংলা বহিরাগতদের চায় না।

বহিরাগত তরজা
একুশের ভোটের জন্য দিল্লির ৫ নেতাকে বঙ্গে পাঠিয়েছেন চাণক্য অমিত শাহ। এই পাঁচ নেতার তত্বাবধানেই হবে বিজেপির একুশের ভোটের মিশন। পাঁচ নেতাই বঙ্গের বাইরের। বাংলার সঙ্গে এঁদের কোনও সম্পর্ক নেই। এই নিয়ে শুরু হয়েছে বহিরাগত তরজা। বাইরে থেকে নেতা নিয়ে এসে বিজেপি বাংলায় ভোট করাচ্ছে আক্রমণ শানিয়েছে শাসক দল। অন্যদিকে আবার প্রশান্ত কিশোরকে বিহিরাহত তকমা দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বহিরাগতদের চায় না বাংলা
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বিজেপিকে আক্রমণ করে সেই বহিরাগত তত্বেই বিঁধেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন, বহিরাগতদের বাংলায় নিয়ে আসছে বিজেপি। বাংলার মানুষ বহিরাগতদের কিছুতেই মেনে নেবে না। যাঁরা বাইরে থেকে আসছেন তাঁরা বাংলাকে আগে ভাল করে জানুন। গুজরাতের থেকে অনেক ভাল অবস্থা বাংলার। প্রসঙ্গত উল্লেখ্য বাংলাকে গুজরাত তৈরির হুঁশিয়ারি গিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।

মমতার প্রকল্পকে নকল করেছে বিজেপি
রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। কণ্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী প্রকল্প আগে এসেছিল রাজ্যে তার পরে মোদী সরকারে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়। প্রসঙ্গত উল্লেখ্য বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে না বলে জানিয়েছিলেন মমতা। একই ভাবে কন্যাশ্রী প্রকল্প আগে এসেছে তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুরু হয়েছে বলে দাবি করেছেন চন্দ্রিমা।

মানুষের পাশে মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময মানুষের পাশে থাকেন বলে দাবি করেছেন চন্দ্রিমা। সেকারণেই স্বাস্থ্যসাথী প্রকল্প পরিবারের মেয়েদের নামে হয়। এবং মেয়ের বাবা-মাকেও সেই বিমার আওতায় রাখা হয়। এই কাজ মমতা ছাড়া কেউ করতে পারে না। কেউ করেনি বলে দাবি করেছেন চন্দ্রিমা। এই নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি।

সুখেন্দুশেখরের আক্রমণ
এর আগের দিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখরও বিজেপির বাংলাকে গুজরাত তৈরির হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি পাল্টা বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন , এই ধরনের কথা বলে বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙছে। গুজরাত বাংলার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। বাংলাকেও তাই পিছিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications