তৃণমূল কংগ্রেসে যোগদানের মরশুম শুরু এবার! বিজেপিতে ভাঙনের বাদ্যি বাজতেই জল্পনা

২০১৯ লোকসভা নির্বাচনের আগে থেকে ২০২১-এর বিধানসভা ভোট পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ার মরশুম চলছিল। একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের পর বোধহয় শুরু হতে চলেছে তৃণমূলে যোগ দেওয়ার মরশুম।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে থেকে ২০২১-এর বিধানসভা ভোট পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ার মরশুম চলছিল। একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের পর বোধহয় শুরু হতে চলেছে তৃণমূলে যোগ দেওয়ার মরশুম। নির্বাচনী ফলাফল বেরনোর একমাস যেতে না যেতেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।

তৃণমূলে ধস নামিয়েও শেষ রক্ষা হয়নি

তৃণমূলে ধস নামিয়েও শেষ রক্ষা হয়নি

মুকুল রায় একক দক্ষতায় তৃণমূলকে ভেঙে ছারখার করে দিয়েছিলেন। একুশের নির্বাচন পর্যন্ত বিজেপি তৃণমূলকে ভাঙার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু তৃণমূলে ধস নামিয়েও শেষ রক্ষা হয়নি। তৃণমূল মুকুল-শুভেন্দু-রাজীবদের ছাড়াই বিপুল জয় নিয়ে বাংলায় সরকার গড়েছে। আর তারপরই বইতে চলেছে উল্টো স্রোত।

দলবদলু নেতাদের ফের তৃণমূল ফিরিয়ে নেবে কি

দলবদলু নেতাদের ফের তৃণমূল ফিরিয়ে নেবে কি

এখনও তৃণমূল কংগ্রেসের তরফে সিদ্ধান্ত হয়নি, যাঁরা বিশ্বাসঘাতকতা করে ভোটের মুখে দল ছেড়েছিলেন, সেইসব দলবদলু নেতাদের ফের তৃণমূল ফিরিয়ে নেবে কি না। অনেকেই এর মধ্যে আবেদন করেছেন তৃণমূলে ফিরতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সবুজ সংকেত দেননি, তাঁদের ঘরওয়াপসির ব্যাপারে।

তৃণমূল কংগ্রেসে ফিরতে আবেদন শুরু ইতিমধ্যেই

তৃণমূল কংগ্রেসে ফিরতে আবেদন শুরু ইতিমধ্যেই

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে ফিরতে আবেদন করেছেন সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্যরা। আবার এদিন সোনালি গুহ সটান কালীঘাটে পৌঁছে গিয়েছেন তৃণমূলে যোগ দেওয়ার বাসনায়। এছাড়া দীপেন্দু বিশ্বাস, ভূষণ সিংয়ের মতো নেতারা বিজেপি ছেড়েছেন। সম্প্রতি ইস্তফা দিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার দুই নেতা কাশেম আলি ও কবিরুল ইসলাম।

কারা তৃণমূলে ফিরবেন তা নিয়ে চর্চা, উদ্বেগে বিজেপি

কারা তৃণমূলে ফিরবেন তা নিয়ে চর্চা, উদ্বেগে বিজেপি

এসব দেখেই রাজনৈতিক মহল মনে করছে, এবার তৃণমূলে যোগদানের মরশুম শুরু হতে চলেছে। এতদিন বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল। আর ভোট মিটতেই তৃণমূলে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। শুরু হয়েছে কারা তৃণমূলে ফিরবেন তা নিয়ে চর্চা। এতদিন দেখা গিয়েছে তৃণমূলকে উদ্বেগে থাকতে এখন দেখা যাচ্ছে উদ্বেগে আছে বিজেপি।

বিজেপির ৩ জন সাংসদ ও ১১ জন বিধায়ক লাইনে!

বিজেপির ৩ জন সাংসদ ও ১১ জন বিধায়ক লাইনে!

ইতিমধ্যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, শুধু দলবদলু নেতা নেত্রীরাই নন, বিজেপির ৩ জন সাংসদ ও ১১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁদের সঙ্গে। তাঁরা দলবদল করে তৃণমূলে যোগ দিতে পারেন বলেও মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি আবার মনে করছে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে।

মমতার ডাকা বৈঠকের দিকে তাকিয়ে বিজেপি

মমতার ডাকা বৈঠকের দিকে তাকিয়ে বিজেপি

তাই কারা তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে, তা জানতে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি। বিজেপি মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে দলবদলুদের তৃণমূলে ফিরিয়ে নেওয়া বা অন্যদের দলে যোগদান করানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

বিজেপিতে শুরু হয়েছে গিয়েছে ভাঙন, তৃণমূল অপেক্ষায়

বিজেপিতে শুরু হয়েছে গিয়েছে ভাঙন, তৃণমূল অপেক্ষায়

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চলাকালীন বলেছিলেন দলবদলুদের আর ফিরিয়ে নেওয়া হবে না। তবে হ্যাটট্রিকের নির্বাচন জিতে তিনি বলেছিলেন, ওঁরা যদি ফিরতে চায়, ফিরতে পারেন। এরপরই ভোটের আগে তৃণমূল ছাড়া নেতা-নেত্রীরা আবেদন করতে শুরু করেন দলে ফিরতে। অনেকে বিজেপি ছেড়ে অপেক্ষায় রয়েছেন তৃণমূলে যোগ দিতে। এই পরিস্থিতিতে বিজেপিতে শুরু হয়েছে গিয়েছে ভাঙন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+