পদ্মবনে কাঁটা তৃণমূলের মুকুল, বিরোধী রো-এ ৪০ নম্বর আসনে মিহিরের পাশেই বসলেন বিজেপি বিধায়ক
বিরোধী রো-এ ৪০ নম্বর আসনে মিহিরের পাশেই বসলেন বিজেপি বিধায়ক
তৃণমূলে যোগ দিলেও বিধানসভায় কাগজে কলমে তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। বিরোধী আসনেই বসতে হল মুকুল রায়কে। দলবদলী মিহির গোস্বামীর পাশে ৪২ নম্বর আসনে জায়গা পেলেন তিনি। যদিও বিরোধী শিবিরে এখন কাঁটা মুকুল রায়। তৃণমূলে যোগ দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন তিনি এমনই অভিযোগ বিজেপির।

শুরু হল বাজেট অধিবেশন
আজ েথকেই শুরু হল তৃতীয় মমতা সরকারের প্রথম বাজেট অধিবেশন। প্রথম দিন থেকেই তোলপাড় বিধানসভা। রাজ্যপাল পুরো ভাষণ পাঠ না করেই ফিরে যান। বিজেপি রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বলেছেন রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসার উল্লেখ কেন িছল না এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

তৃণমূলে মুকুল
ভোটের পরেই পাশা বদলাতে শুরু করেছে বিজেপির। একের পর এক বিজেপি নেতা বেসুরো হতে শুরু করেছিলেন কিন্তু মূল ছন্দোপদন ঘটান মুকুল রায়। তৃণমূলে যোগ দেন তিনি। ছেলে শুভ্রাংশুকে নিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দান মুকুলের চমকে গিয়েছিল রাজ্য রাজনীতি। তৃণমূলে যোগ দিলেও বিজেপি বিধায়কের পদ থেকে তিনি ইস্তফা দেননি। এখনও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক হিসেবেই নাম রয়েছে তাঁর।

বিরোধী আসনে মুকুল
তৃণমূলে যোগ দিলেও বিধান সভায় এখনও কাগজে কলমে বিজেপি বিধায়ক তিনি। তাই বিধানসভার নিয়ম মেনেই বিরোধী আসনেই বসতে হয়েছে তাঁকে। বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা তাঁকে ৪২ নম্বর আসন দেন। ৪১ নম্বর আসনে রয়েছেন মিহির গোস্বামী। এই মুকুলের হাত ধরেই মিহিরও ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি বিধায়ক হিসেবেই বিরোধী শিবিরে বসতে হয়েছে মুকুল রায়কে।

ভোট পরবর্তী হিংসা নিয়ে তৎপর বিজেপি
বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। কয়েকঘণ্টা আগেই কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে রাজ্যকে। ভোট পরবর্তী হিংসার যাবতীয় অভিযোগ এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে একই সঙ্গে বিজেপি কর্মীদের রেশনের ব্যবস্থা করতেও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications