'ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতেই এই হামলা বিজেপির পরিকল্পনা', পহেলগাঁও ইস্যুতে বিস্ফোরক তৃণমূলের মর্জিনা খাতুন
Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। প্রতিশোধ নেওয়ার দাবি উঠছে সর্বস্তরে। কার্যত ক্ষোভে ফুসছে সারা ভারতের মানুষ। রাজনীতির উর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। এমনকী সেই বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনিও সরকারের পাশে থাাকার বার্তা দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে ভারতের মাটিতেই বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য তৃণমূল নেত্রীর।
কালভার্ট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন বলেন, বিতর্কিত ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতেই এই হামলা (Pahalgam Terror Attack) বিজেপির পরিকল্পিত। জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি। আর সেই কারণেই সেখানে সেনা ছিল না বলে কার্যত বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রীর।

এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, সামনেই বিহার ভোট। আর তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে। মানুষ এর জবাব দেবে। আর এহেন মন্তব্য ঘিরেই বিতর্কের ঝড়। নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল একেবারেই নির্লজ্জ। দলটার সংস্কৃতি বলে কিছু নেই। এই মুহূর্তে এই ধরনের মন্তব্য যারা করছে তাদের তদন্তের আওতায় আনা উচিত বলেও মন্তব্য বিজেপি নেতার।
যদিও বিতর্কের মধ্যেই নিজের এহেন মন্তব্য থেকে সরতে নারাজ তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। সংবাদ মাধ্যমের সামনে মর্জিনার দাবি, তিনি যা বলেছেন ঠিক বলেছেন। এর মধ্যে বিতর্ক হওয়ার জায়গা নেই। এই ইস্যুতেই পাল্টা বিজেপিকে একহাত নেন মর্জিনা। বলেন, বিজেপি নোংরা রাজনীতি করছে এতা নিয়ে।
Pahalgam Terror Attack: সতর্ক করেছিলেন খোদ নেত্রী
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পরেই তীব্র নিন্দা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কড়া শাস্তির দাবি জানান। একই সঙ্গে এই ইস্যু স্পর্শকাতর। ফলে যাতে কোনও এমন মন্তব্য না করেন সে বিষয়ে দলের নেতা-করমীদের কার্যত সতর্ক করে দেন। এমনকী নিজেও বিশেষ কিছু বলতে চাননি। যদিও এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অভিষেক কড়া ভাষায় বিজেপির সমালোচনা করেন। কিন্তু ঘটনার সঙ্গে বিজেপির যোগ নিয়ে যেভাবে তৃণমূল নেত্রী ত|োপ দাগলেন তাতে নিন্দার ঝড় সর্বত্র।












Click it and Unblock the Notifications