লক্ষ্মীকে আগেভাগেই দলে 'স্বাগত' জানিয়ে রাখল বিজেপি! দিলীপ, শমীক থেকে বাবুলরা কী বললেন

লক্ষ্মীকে আগেভাগেই দলে 'স্বাগত' জানিয়ে রাখল বিজেপি! দিলীপ, শমীক থেকে বাবুলরা কী বললেন

লক্ষ্মীরতন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যে কাজ তিনি করতে চেয়েছেন তা করতে দেওয়া হয়নি। অন্তত সূত্রের দাবি এমনটাই। এদিকে, অত্যন্ত সন্তর্পণে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার ঠিক আগে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে লক্ষ্মী বুঝিয়ে দিয়েছেন যে, বাকি কয়েকদিন তিনি কোনও প্রশ্নের জবাব দিতে নারাজ। আর তার মাঝেই তিনি জানান রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নিতে চলেছেন। তবে বিজেপি নিজের মতো করেই এই প্রেক্ষাপটে বক্তব্য রেখেছে।

দিলীপের বার্তা

দিলীপের বার্তা

এদিন স্বভাবসিদ্ধ মেজাজে দিলীপ ঘোষ বলেন, 'আমাদের লোকেদের আক্রমণ করতে গিয়ে নিজের লোক হারিয়ে ফেলছে তৃণমূল।' তাঁর দাবি তৃণমূলের কোনও নীতী আদর্শ না থাকার জন্যই এমন অবস্থা।

শমীক ভট্টাচার্য

শমীক ভট্টাচার্য

এদিন শমীক ভট্টাচার্য হাওড়ায় তৃণমূলের এই ভাঙন নিয়ে বলেন, কেউ যদি তৃণমূলের নীতি আদর্শ ত্যাগ করে বিজেপির নীতিতে নিজেকে রাখতে চান, তিনি দলে স্বাগত। পাশাপাশি , লক্ষ্মীরতনের মতো একজন ব্যক্তিত্বের প্রশংসা এদিন উঠে আসে শমীক ভট্টাচার্যের কণ্ঠে।

 দিদি-পিকে-ভাইপো এই তিন-চারজন ছাড়া কেউ তৃণমূলে থাকবে না !

দিদি-পিকে-ভাইপো এই তিন-চারজন ছাড়া কেউ তৃণমূলে থাকবে না !

ভোটের আগে তৃণমূলে দিদি-পিকে-ভাইপো এই তিন-চারজন ছাড়া কেউ তৃণমূলে থাকবে না, বলে এদিন বার্তা দেন বাবুল সুপ্রিয়। তাঁর দীর্ঘদিনের বন্ধু লক্ষ্মীর এই ইস্তফার পর তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কী না সেই প্রসঙ্গে বাবুল বলেন, তাঁর কাছে এই বিষয়ে খোংজ এখনও নেই।

 বিজেপিতে কি যোগ দিচ্ছেন লক্ষ্মী!

বিজেপিতে কি যোগ দিচ্ছেন লক্ষ্মী!

বাবুল সুপ্রিয়কে এদিন প্রশ্ন করা হয় যে, বিজেপিতে লক্ষ্মীরতন যোগ দিচ্ছেন কী না। যার জবাবে বাবুল বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেতৃত্ব নেবে। তাঁর কাছে এখনও খবর নেই। 'তবে লক্ষ্মী যদি আসতে চান.. যাঁরা মানুষের কাজ করতে চান.. তাদের দলে স্বাগত' , বলে প্রতিক্রিয়া দেন বাবুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+