তৃণমূল কংগ্রেসের নামই বদলে দিলেন জেলার প্রভাবশালী নেতা! দলের একাংশকে কড়া আক্রমণ

তৃণমূলের নামই বদলে দিলেন আলিপুরদুয়ারের প্রভাবশালী নেতা প্রশান্ত মজুমদার। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তোলামূলি কংগ্রেস বলে কটাক্ষ করেছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের নামই বদলে দিলেন আলিপুরদুয়ারের প্রভাবশালী নেতা প্রশান্ত মজুমদার। সূত্রের খবর অনুযায়ী, দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে 'তোলামূলি কংগ্রেস' বলে কটাক্ষ করেছেন তিনি। সাংবাদিক সম্মেলন করে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আক্রমণ করে তিনি বলেন, যাঁদের হাতে দায়িত্ব ছিল তাদের কাজই ছিল যেভাবেই হোক তোলা তোলার।

তৃণমূলের নামই বদলে দিলেন জেলার প্রভাবশালী নেতা! দলের একাংশকে আক্রমণ

উত্তরবঙ্গে সব থেকে ভাল ফল করেছে বিজেপি। আটটির মধ্যে সাতটি আসন দখল করেছে তারা। যার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার। আর এই আসনে হারের পর জেলার বর্ষীয়ান নেতা প্রশ্ন মজুমদার আক্রমণ করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাংশকে। তাঁদেরকে তিনি ভোগবিলাসী বলেও কটাক্ষ করেছেন বলে সূত্রের খবর।

সূত্রের খবর অনুযায়ী, দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কটাক্ষ করতে গিয়ে এই বর্ষীয়ান নেতা বলেন, নেতাদের টার্গেটই হল স্করপিও চড়তে হবে। কিংবা হাতে সোনার বেল্ট থাকতে হবে। ভোগ বিলাসে মত্ত হয়ে এই ধরনের নেতারা দলকে পথে বসিয়ে ছেড়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মোহন শর্মা এই অভিযোগ প্রসঙ্গে বলেছেন, দলের নেতা ও কর্মীরা জানেন অভিযোগকারী নেতার চরিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+