রাজ্যের বর্তমান পরিস্থিতি দিল্লিতে অমিত শাহ হাসছেন! বিজেপির টাকায় বিশৃঙ্খলা, বললেন ফিরহাদ

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে দিল্লিতে হাসছেন অমিত শাহ। এদিন এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে দিল্লিতে হাসছেন অমিত শাহ। এদিন এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধুমাত্র একটি সম্প্রদায় অরাজকতা করলে বিজেপির লাভ, সতর্ক করে দিয়েছেন তৃণমূলের এই প্রভাবশালী মন্ত্রী। পথ অবরোধ করে বাস জ্বালিয়ে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

'বিজেপির হাত শক্ত করবেন না'

'বিজেপির হাত শক্ত করবেন না'

ফিরহাদ হাকিম আবেদন করে বলেছেন, অরাজকতা তৈরি করে বিজেপির হাত শক্ত করবেন না। পথ অবরোধ করে বাস জ্বালিয়ে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

'ক্যাবের লড়াই হিন্দু মুসলমানের নয়'

'ক্যাবের লড়াই হিন্দু মুসলমানের নয়'

ফিরহাদ হাকিম বলেছেন, ক্যাবের লড়াই হিন্দু মুসলমানের মধ্যে নয়। ভারতবাসী হিসেবে সবাইকে এই লড়াই লড়তে হবে।

'একটি সম্প্রদায় অরাজকতা করলে বিজেপির লাভ'

'একটি সম্প্রদায় অরাজকতা করলে বিজেপির লাভ'

ফিরহাদ হাকিম সতর্ক করে বলেছেন, শুধু একটি সম্প্রদায় অরাজকতা তৈরি করলে বিজেপির লাভ হবে। এইভাবে যদি একটি বড় অংশ বিজেপির পক্ষে চলে যায়, আর ৭০ শতাংশ মানুষ বিজেপি পক্ষে হয়ে গেলে উত্তর প্রদেশের মতো পরিস্থিতি তৈরি হবে। তখন মাথা নিচু করে সব সইতে হবে।

দিল্লিতে হাসছেন অমিত শাহ

দিল্লিতে হাসছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে দিল্লিতে হাসছেন অমিত শাহ। মন্তব্য করেছেন ফিরহাদ। একইসঙ্গে তাঁর অভিযোগ বিজেপির টাকায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। একইসঙ্গে বিজেপির হাত শক্ত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতার মিছিলে সামিল হওয়ার আহ্বান

মমতার মিছিলে সামিল হওয়ার আহ্বান

ফিরহাদ হাকিম বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে সামিল হয়ে প্রতিবাদ করুন। সুষ্ঠুভাবে ভাবুন। বাংলার মানুষ হিসেবে বাংলার মানুষের প্রতি অসুবিধা তৈরি না করতে আহ্বান জানিয়েছেন ফিরহাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+