ময়নাগুড়িতে বিজেপির সঙ্গে সংঘর্ষে মৃত তৃণমূল কংগ্রেস নেতা

ময়নাগুড়িতে বিজেপির সঙ্গে সংঘর্ষে মৃত তৃণমূল কংগ্রেস নেতা

তৃণমুল ও বিজেপি সংঘর্ষে মৃত্যু হল তৃনমুল নেতা ভোম্বল রায়ের। এই ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি কর্মী। বিজেপির দাবি তৃণমুলের গোষ্ঠি সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে তৃণমুল কর্মী ভোম্বল ঘোষের। চক্রান্ত করে বিজেপি নেতা কর্মীদের ফাঁসাচ্ছে তৃণমুল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চূড়াভান্ডার এলাকার ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

ময়নাগুড়িতে বিজেপির সঙ্গে সংঘর্ষে মৃত তৃণমূল কংগ্রেস নেতা

তৃণমুলের দাবি চলতি মাসের ১৫তারিখ ময়নাগুড়ি চূড়াভান্ডার এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী স্থানীয় তৃণমুল নেতা ভোম্বল রায়কে ব্যাপক মারধর করে। ভোম্বল ঘোষের মাথায় গুরুতর আঘাত লাগার ফলে দীর্ঘদিন শিলিগুড়ির একটি বেসকারি হাসপাতালে ভর্তি ছিল ভোম্বল ঘোষ। শনিবার রাতে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ১৮ তারিখ পুলিশ ও তৃণমুল নেতারা বিজেপি স্থানীয় কর্মীদের বাড়িতে হামলা করে পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মী গিরিশ রায়কে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। শনিবার গভীর রাতে আহত তৃণমুল নেতা ভোম্বলের মৃত্যু খবর ছড়িয়ে পরতেই ফের উত্তেজনা ছরিয়ে পরে এলাকায়। বিজেপির দাবি তৃনমুল কর্মীরা আজ রবিবার সকালে তাদের বাড়ি ভাঙচুর করে।

ময়নাগুড়ি থানার পুলিশ তৃণমুল কর্মী মৃত্যুর ঘটনায় স্থানীয় তাপস রায় নামক এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ তাপসকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জেলা তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন বিজেপি খুনের রাজনীতি করছে। এই ঘটনার সঙ্গে যে সমস্ত বিজেপি কর্মীর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যুবসভাপতির বিজেপির গুন্ডাদের হুশিয়ারি তোমরা যদি বোমা ছোরো তাহলে আমরা কিন্তু রসগোল্লা ছুড়ব না। এই ঘটনায় বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ বলেন ভোম্বল ঘোষের মৃত্যুর সঙ্গে বিজেপি কোনও ভাবেই জড়িত নয়। তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষ ফলে মৃত্যু হয়েছে ভোম্বলের। তৃণমুল পুলিশকে নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে অত্যাচার করেছে। বেছে বেছে বিজেপি নেতাদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+