Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'জঙ্গলমহল তৃণমূলের সঙ্গেই থাকবে', মমতার সভায় যোগ দিয়ে সদর্পে ঘোষণা ছত্রধরের

'জঙ্গলমহল তৃণমূলের সঙ্গেই থাকবে', মমতার সভায় যোগ দিয়ে সদর্পে ঘোষণা ছত্রধরের

অধিকারী পরিবার থাকছে না কিন্তু সাত সকালেই জঙ্গলমহল থেকে হাজির হয়ে গিয়েছেন ছত্রধর মাহাতো। সভাস্থলে পা রেখেই তিনি সদর্পে ঘোষণা করেছেন জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে মাটি হারাতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই একুশের ভোটের আগে ছত্রধর মাহাতোকে তড়িঘড়ি তুলে এনে রাজ্য কমিটিতে জায়গা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

জঙ্গলমহল মমতার সঙ্গে

জঙ্গলমহল মমতার সঙ্গে

জঙ্গলমহল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেই রয়েছে এবং থাকবে। মাঝে কিছু ভুল বোঝা বুঝি হয়েছিল। সেটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। মমতার সভায় সবচেয়ে লাইমলাইটে থাকা ছত্রধর মাহাতো সদর্পে ঘোষণা করেছেন এদিন। বেশ তাড়াতাড়িই মমতার সভায় পৌঁছে গিয়েছেন তিনি। একুশের ভোটের আগে দলে বেশ গুরুত্ব বেড়েছে ছত্রধরের। রাজ্য কমিটিতে জয়গা পেয়েছেন তিনি। সবটাই জঙ্গলমহল দখলে রাখার তৃণমূলের মরিয়া চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি অবশ্য প্রথম থেকেই ছত্রধরের গুরুত্ববৃদ্ধি নিয়ে আক্রমণ শানিয়েছেন। খুনের অভিযুক্ত আসামিকে জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেস এমন অভিযোগ বারবার করেছে বিজেপি।

মমতার সভা মেদিনীপুরে

মমতার সভা মেদিনীপুরে

অধিকারী গড়ে আজ সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের আগে যাকে বলে হাইভোল্টেজ সভা। সেকারণেই প্রথম প্রচার সভা হিসেবে মেদিনীপুরকেই বেছে নিয়েছেন তিনি। শুভেন্দুর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর মেদিনীপুরে তৃণমূলের অন্দরে অস্থিরতা তৈরি হয়েছে। দাদার অনুগামী নাম দিয়ে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূলের একাংশ। একুশের ভোটে শুভেন্দুর এই দাদার অনুগামীরা প্রভাব ফেলতে পারে তাতে কোনও সন্দেহ নেই। শুভেন্দু বিজেপিতে না গিয়ে যদি নিজের দল তৈরি করেন তাহলেও মেদিনীপুরে তৃণমূলের ভোট ভাগ হয়ে যেতে পারে এ আশঙ্কা অমূলক নয়।

সভামঞ্চে থাকবেন ছত্রধন

সভামঞ্চে থাকবেন ছত্রধন

আজকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকবেন ছত্রধর মাহাত। জঙ্গলমহলের ভোটারদের টার্গেট করেই ছত্রধরেকে মঞ্চে নিয়ে আসা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ছত্রধরকে পাশে নিয়ে অধিকারী গড়ে দাঁড়িয়ে দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। গত লোকসভা ভোটে জঙ্গলমহলে তণমূলে গড়ে থাবা বসিয়েছে বিজেপি। সেই হারানো মাটি ফিরে পেতে এবার মরিয়া চেষ্টা চালাবেন মমতা।

থাকছে না অধিকারী পরিবার

থাকছে না অধিকারী পরিবার

আজকের সভায় মমতার সঙ্গে দেখা যাবে না অধিকারী পরিবারের কাউকে। কয়েকদিন আগে পর্যন্ত যা অসম্ভব বলেই মনে করত রাজনৈতিক মহল। শুভেন্দুর সঙ্গে দলের ফাটল চওড়া হওয়ার পর থেকে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন শিশির অধিকারীও। তিনিও আজকের সভায় থাকছেন না। শিশির অধিকারীর পায়ে অস্ত্রোপচার হয়েছে বলেই তিনি থাকবেন না বলে জানিয়েছেন। দিব্যেন্দু অধিকারী দিল্লিতে রয়েছেন। আজ তাঁর আসার কথা থাকলেও তিনি ফিরছেন না বলে জানিয়েছেন। আর শুভেন্দু অধিকারীর থাকার তো প্রশ্নই নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+