বোমা মেরে খুন তৃণমূল নেতা, চাঞ্চল্য বীরভূমে
বোমার আঘাতে মৃত্যু হয়েছে বীরভূম জেলার এক তৃণমূল কংগ্রেসের নেতার। শনিবার দুপুরে রামপুরহাট থানার দখলবাটি গ্রামে। মৃতের নাম বাবুল সেখ। তার বয়স প্রায় ৫০ বছর। তার বাবা হানিফ সেখ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। হানিফ সেখ কংগ্রেসের নেতা। কিন্তু তার ছেলে বাবুল তৃণমূল কংগ্রেসের।

বাবুল সেখের ব্যবসাও আছে। এই দিন রামপুরহাট মারগ্রাম রাস্তা ধরে মোটর সাইকেলে করে বাড়িতে আসার সময়ে দুষ্কৃতীরা বাবুল সেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে।
ঘটনার পর এলাকায় গিয়েছে পুলিশ। রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এটা রাজনৈতিক কারণে খুন না ব্যবসায়িক শত্রুতার জেরে খুন তা তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications