অনুষ্ঠান মঞ্চে বসে উত্তরীয় ছুঁড়লেন পিছনের দিকে! নতুন বিতর্কে অনুব্রত মণ্ডল
সরকারি অনুষ্ঠানে পাওয়া উত্তরীয় ছুঁড়ে দিয়ে বিতর্ক বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার তিনি যোগ দিয়েছিলেন আমোদপুরে জয়দুর্গা বিদ্যালয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এক অনুষ্ঠানে।
সরকারি অনুষ্ঠানে পাওয়া উত্তরীয় পিছনে ছুঁড়ে দিয়ে বিতর্কে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার তিনি যোগ দিয়েছিলেন আমোদপুরে জয়দুর্গা বিদ্যালয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এক অনুষ্ঠানে। সেখানে যাওয়ার পর তাঁকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি তা পিছনের দিকে ছুঁড়ে দেন। এই নিয়ে বিতর্ক উঠলেও, নেতার ঘনিষ্ঠমহল সূত্রে দাবি, ওটাই স্টাইল অনুব্রত-র।

অনুব্রত-র 'স্টাইল'
সরকারি অনুষ্ঠানে পাওয়া উত্তরীয় পিছনের দিকে ছুঁড়ে দিচ্ছেন অনুব্রত মণ্ডল। এমনই চিত্র ধরা পড়ল আমোদপুরে। যদিও দলের অনুব্রত-র ঘনিষ্ঠরা বলছেন ওটাই দাদার স্টাইল।

মমতার উন্নয়ন চলছে
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তারা একের পর এক উন্নয়ন দেখে গিয়েছেন। প্রাথমিক শিক্ষা কী হওয়া উচিৎ তা সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন বলে দাবি করেন অনুব্রত মণ্ডল।

মানিক ভট্টাচার্যের প্রশংসা
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের প্রশংসা করেন অনুব্রত মণ্ডল। সঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর প্রশংসা করেন।
প্রাথমিক শিক্ষায় যে উন্নয়ন হয়েছে এই আট বছরে তা আগেকার ৩৪ বছরে দেখেননি বলেও দাবি করেন অনুব্রত মণ্ডল। অনুষ্ঠানে নিজের ভাগ্নে রাজা ঘোষের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, তাঁকেও তিনি বলে দিয়েছিলেন, পরিষেবা না দিলে মানা হবে না।

মিড ডে মিল নিয়ে হুঁশিয়ারি
মিড ডে মিল নিয়ে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে কোনও গণ্ডগোল দেখলেই ছেড়ে কথা বলা হবে না। এক্ষেত্রে খুব কষ্ট করে টাকার জোগার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications