এবার খেলার নতুন টার্গেট বেছে নিয়েছেন অনুব্রত মণ্ডল, কোন ময়দান বেছে নিলেন কেষ্ট?

এবার খেলার নতুন টার্গেট বেছে নিয়েছেন অনুব্রত মণ্ডল, কোন ময়দান বেছে নিলেন কেষ্ট?

বাংলায় খেলা হয়ে গিয়েছে। এবার দিল্লির জন্য খেলা হবে। ফের অনুব্রত মণ্ডলের কণ্ঠে শোনা গেল খেলা হবে স্লোগান। বীরভূমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফের হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোেটর প্রচারে অনুব্রত মণ্ডলই প্রথম খেলা হবে স্লোগান তুলেছিলেন।তারপর সেটি চরম জনপ্রিয়তা লাভ করে। তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকার গঠনের পর খেলা হবে দিবস হিসেবে ১৬ অগাস্টকে ঘোষণা করে।

ফের খেলা হবে স্নোগান

ফের খেলা হবে স্নোগান

ফের খেলা হবে স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলাসভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, খেলা হবে এবার দিল্লিতে। বাংলার বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়লাভ কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে বিজেপির অন্দরে। ২০২৪-কে টার্গেট করে এগোতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মোদীকে গদিচ্যূত করতে বিরোধী ঐক্যে শান দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক দফায় বিরোধীরা এক জোট হয়ে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন। আবার সোনিয়া গান্ধী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

 খেলা হবে দিবস

খেলা হবে দিবস

একুশের বিধানসভা ভোটে খেলা হবে স্লোগানের বিপুল জনপ্রিয়তা দেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবসের দিন ঘোষণা করেন। ১৬ অগাস্ট স্বাধীনতা দিবসের পরের দিন খেলা হবে দিবস ঘোষণা করা হয়। শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশেই সাংগঠনিক স্তরে খেলা হবে দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। অসম,ত্রিপুরা, গুজরাত, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে খেলা হবে দিবস উদযাপন করা হয়। বিশেষ করে ত্রিপুরায় খেলা হবে দিবস পালনে বিশেষ তৎপরতা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।

টার্গেট দিল্লি

টার্গেট দিল্লি

বাংলায় বিপুল সাফল্যের পর এবার ২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। মোদীকে গদিচ্যূত করতে বিরোধীদের একজোট করার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে তিনি ছুটে গিয়েছিলেন দিল্লিতে। লোকসভার বাদল অধিবেশন চলাকালীনই তিনি দিল্লিতে গিয়ে একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এবং কথা বলেন সোনিয়া গান্ধীর সঙ্গেও। সেখানেই ২০২৪-এ বিজেপিকে হারাতে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তাদিয়েছিলেন তিনি।

 খেলা হবে স্লোগানের জনপ্রিয়তা

খেলা হবে স্লোগানের জনপ্রিয়তা

জনপ্রিয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই প্রথম খেলা হবে স্লোগান দিয়েছিলেন। তারপরেই সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল। খেলা হবে স্লোগান িবপুল জনপ্রিয়তা লাভ করেছে বাংলার বিধানসভা ভোটে। দিল্লিতে সংসদেও শোনা গিয়েছে খেলা হবে স্লোগান।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+