আওয়াজ তুলছে জনতা, বারবার মমতা! শুভেন্দুর বিজেপিতে যোগদানে বর্ণময় শোভাযাত্রা মদনের
তৃণমূল আজ ভাইরাস মুক্ত, বেইমান মুক্ত। এদিন শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বিজেপিতে যোগদানের পর প্রাক্তন সতীর্থের উদ্দেশে এমনটাই মন্তব্য করলেন মদন মিত্র (madan mitra)। তিনি আরও বলেন, ২০১৪ সাল থেকে বেইমানি করে আসছে
তৃণমূল আজ ভাইরাস মুক্ত, বেইমান মুক্ত। এদিন শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বিজেপিতে যোগদানের পর প্রাক্তন সতীর্থের উদ্দেশে এমনটাই মন্তব্য করলেন মদন মিত্র (madan mitra)। তিনি আরও বলেন, ২০১৪ সাল থেকে বেইমানি করে আসছে, আজ স্বীকার করেছে, ছুরি মেরেছে।

অমিত শাহের সঙ্গে পরিচয় ২০১৪ সাল থেকে
এদিন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, অমিত শাহের সঙ্গে তাঁর পরিচয় ২০১৪ সাল থেকে। সিদ্ধার্থনাথ সিং তাঁকে অমিত শাহের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলেও মন্তব্য করেন শুভেন্দু। তিনি আরও বলেন, করোনা আক্রান্ত হলে যে দলের জন্য তিনি এত করেছেন, সেই দলের শীর্ষ নেতারা খোঁজ না নিলেও অমিত শাহ খোঁজ নিয়েছিলেন, একবার নয় দুবার। অমিত শাহকে বড় ভাই বলে সম্বোধন করে কোটি কোটি প্রণাম জানান তাঁকে।

শুভেন্দু বিশ্বাসঘাতক, দল বিশ্বাস করেনি তাঁর কথা
এদিন শুভেন্দু অধিকারীর এই কথা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিষয়টি তিনি আগেই দলকে জানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কেই তাঁর কথা বিশ্বাস করেনি। কিন্তু তাঁর সেই অভিযোগ এদিন শুভেন্দু অধিকারীর কথায় প্রমাণ হয়ে গেল বলেও দাবি করেছেন তিনি। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে তোলাবাজ বলেও আক্রমণ করেন। পাশাপাশি তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তৃণমূল বেইমান মুক্ত, ভাইরাস মুক্ত
এদিন শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে মদন মিত্র বলেন, ২০১৪ সাল থেকে বেইমানি করে আসছে শুভেন্দু অধিকারী, আজ তা স্বীকার করল। মদন মিত্রের অভিযোগ দলে থেকে পিছন থেকে ছুরি মেরেছে। তৃণমূল আজ বেইমান মুক্ত। এই বেইমানদের জন্য বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পথে এতদিন বাধা ছিল। তবে আজ সব বাধা দূর হওয়ায়, তৃণমূল ভাইরাস মুক্ত বলেও মন্তব্য করেন। সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূব বড় ব্যবধানে জয়ী হবে বলেও দাবি করেন তিনি।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন, গত ১০ বছরে তৃণমূল কংগ্রেস সরকার কিছুই করেনি। মদন মিত্রের প্রশ্ন, তাহলে শুভেন্দু অধিকারী চুপ কেন। বিষয়টিকে তিনি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন।

বর্ণময় শোভাযাত্রা মদনের
মদন মিত্র এদিন কামারহাটির অন্তর্গত বেলঘরিয়া রথতলায় জগন্নাথ মন্দিরে পুজো দেন। এরপর বর্ণময় শোভাযাত্রায় অংশ নেন তিনি। শোভাযাত্রায় খোল, তাসার সঙ্গে ছিল তৃণমূলকর্মীদের নাচ। মদন মিত্র বলেন, আওয়াজ তুলছে জনতা, বারবার মমতা।












Click it and Unblock the Notifications