তৃণমূল কংগ্রেস জিতছে, ভোট বাড়ছে বিজেপির! ২০২১ মহাযুদ্ধের আগে চিন্তার এই অবাক সমীকরণ
তৃণমূল জিতছে, ভোট বাড়ছে বিজেপির! ২০২১ মহাযুদ্ধের আগে চিন্তা অবাক সমীকরণে
তৃণমূল কংগ্রেস জিতলেও বাড়ছে বিজেপি। উপনির্বাচনে জিতেও তাই চিন্তা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের। নদিয়ার করিমপুরে বিজেপি হারলেও তাদের ভোটবৃদ্ধিতে রীতিমতো আতঙ্কিত তৃণমূল নেতারা। তাই বৈঠকে ডেকে স্থানীয় তৃণমূল নেতা-মন্ত্রী, বিধায়ক-সাংসদদের সতর্ক করা হল। আরও সতর্ক হয়ে ভোট প্রচারের পরামর্শ দিল শীর্ষ নেতৃ্ত্ব।

বিজেপির ভোট বৃদ্ধি, চিন্তিত তৃণমূল
করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আসন ধরে রেখেছে তৃণমূল। জয়ের ব্যবধানও বাড়িযে নিয়েছে তারা। তবু অস্বস্তি রয়ে গিয়েছে একটি জায়গায়। সেই অস্বস্তি হল বিজেপি হারলেও তাদের ভোট বৃদ্ধি হয়েছে। ভোট বৃদ্ধি হয়েছে চার শতাংশ। বিজেপির এই ভোট বৃদ্ধিই এখন তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তাদায়ক হয়ে উঠেছে।

৪ শতাংশ ভোটবৃদ্ধির প্রসঙ্গে
এই পরিস্থিতিতে নদিয়ার নেতাদের সতর্ক করে দেওয়া হল কর্মিসভায়। জেলা নেতাদের সামনে ভোট বিশ্লেষণ করেন প্রশান্ত কিশোর। এখানেই বিজেপি ৪ শতাংশ ভোটবৃদ্ধির প্রসঙ্গটি ওঠে। তা নিয়ে সতর্ক থাকার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় পরামর্শ দেন প্রশান্ত কিশোর।

সতর্কিত জেলার নেতা, মন্ত্রী-বিধায়করাও
এই বৈঠকে জেলা নেতাদের সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে মন্ত্রী-বিধায়কদের। বিধায়ক-মন্ত্রী রত্না ঘোষকেও সতর্কে করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি। শান্তিপুরের বিধায়ক অরিন্দন ভট্টাচার্যকেও সতর্ক করে দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুই বর্ধমানের নেতাদের সঙ্গেও বৈঠক করে তৃণমূল শীর্ষ নেতৃ্ত্ব।

নদিয়ায় নেতাদের সঙ্গে বৈঠক তৃণমূল শীর্ষ নেতৃ্ত্বের
মঙ্গলবার নদিয়ায় নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল শীর্ষ নেতৃ্ত্ব। তাঁরা স্থানীয় নেতৃত্বের এই উদাসীনতায় উষ্মা প্রকাশ করেন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক, ব্লক, টাউন সভাপতিরা। ছিলেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোররা।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications