পিকের ‘কৌশলে’ আড়াআড়ি বিভাজন তৃণমূল কংগ্রেসে! ২০২১ নির্বাচনের আগে অশনি সংকেত

পিকের ‘কৌশলে’ আড়াআড়ি বিভাজন তৃণমূলে! ২০২১ নির্বাচনের আগে অশনি সংকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলকে সঠিকভাবে দাঁড় করানোর জন্য ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে প্রচার পরিকল্পনার দায়িত্ব দিয়েছেন। তাঁর এজেন্সি আই-প্যাকের সমীক্ষা মতোই তৃণমূল কংগ্রেস এগনোর চেষ্টা করছে। কিন্তু সেই সমীক্ষা রিপোর্টের ফলে প্রবীণ নেতৃত্বের একাংশের তোপের মুখে পড়ছেন প্রশান্ত কিশোর।

দ্বন্দ্ব ঘোচা দূরে থাক, নতুন করে বিভেদ তৃণমূলে

দ্বন্দ্ব ঘোচা দূরে থাক, নতুন করে বিভেদ তৃণমূলে

প্রশান্ত কিশোরের কর্মপরিকল্পনার ফলে তৃণমূলে দ্বন্দ্ব ঘোচা দূরে থাক, নতুন করে বিভেদ সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে দলে প্রবীণদের সঙ্গে নতুনদের একটা ফারাক তৈরি হচ্ছে। প্রবীণরা নতুনদের এগিয়ে দেওয়ার পরিবর্তে তাদের শত্রু ভাবতে শুরু করেছে। আসন্ন নির্বাচনে তা বুমেরাং হতে পারে তৃণমূলের।

তৃণমূল বিধায়কের দুঃখের বার্তা পিকে-কে নিয়ে

তৃণমূল বিধায়কের দুঃখের বার্তা পিকে-কে নিয়ে

সম্প্রতি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণার আগে প্রশান্ত কিশোর ও তাঁর দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটি বহিরাগত সংস্থা আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে রাজনীতি করতে হয়। এর থেকে দুঃখের আর কী আছে!

‘দুর্ভাগ্য যে, এজেন্সি আমাকে উপদেশ দিচ্ছে’

‘দুর্ভাগ্য যে, এজেন্সি আমাকে উপদেশ দিচ্ছে’

তিনি এই এজেন্সি রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠে বলেন, আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি তখন থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে আচি। আজ আমার বয়স ৬২ বছর। আমার দুর্ভাগ্য যে, আমি সেই এজেন্সিটির একজন কর্মীর কাছ থেকে শুনতে পেলাম- ভোটের বিষয়ে আমার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। কারণ এজেন্সিটি আমাদের পক্ষে নির্বাচনের লড়াইয়ে নেমেছে।

বর্ণভিত্তিক রাজনীতি বাংলায় চলেনি, চলবে না

বর্ণভিত্তিক রাজনীতি বাংলায় চলেনি, চলবে না

আর এই যে বহিরাগত সংস্থাকে এবার দায়িত্ব দিয়েছে তৃণমূল, তারা বর্ণভিত্তিক রাজনীতি চালু করতে চাইছে বলে অভিযোগ বিধায়কের। তিনি বলেন, আমি অবাক যে, তারা আমার জাত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছে। আমি তাদের বলি- এটা বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা দিল্লি নয়, এটা বাংলা। এখানকার রাজনীতি তে জাতপাতের স্থান নেই।

শীলভদ্র দত্তের এই প্রশ্ন বাণ যথার্থই বাস্তবোচিত

শীলভদ্র দত্তের এই প্রশ্ন বাণ যথার্থই বাস্তবোচিত

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শীলভদ্র দত্তের এই প্রশ্ন বাণ যথার্থই বাস্তবোচিত। তিনি প্রশান্ত কিশোর ও তাঁর টিমের সংকীর্ণতা দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির হয়ে ভিন রাজ্যে ভোট কৌশল রচনা করার সঙ্গে বাংলার অনেক পার্থক্য।

মিহির গোস্বামী থেকে শুভেন্দু অধিকারীর অসন্তোষের মূলে

মিহির গোস্বামী থেকে শুভেন্দু অধিকারীর অসন্তোষের মূলে

শুধু মুকুল রায় ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত নন, কোচবিহার দক্ষিণের তৃ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীও এজেন্সিকে দিয়ে দল পরিচালনার সালোচনার করে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন। সাংগঠনিক বিষয়ে আই-প্যাকের হস্তক্ষেপের বিষয়টি রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর অপছন্দ ছিল।

তৃণমূলে রদবদলের পিছনে প্রশান্ত কিশোরের মূল্যায়ন

তৃণমূলে রদবদলের পিছনে প্রশান্ত কিশোরের মূল্যায়ন

২০২১ সালের বেঙ্গল বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কিছু নতুন মুখ আনার জন্য এবং কিছু পুরানো সহকর্মীকে সাইডলাইন করে বড় রদবদল করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই রদবদলের পিছনে বেশিরভাগ ইনপুটগুলি প্রশান্ত কিশোর এবং তার টিম দীর্ঘকালীন মূল্যায়নের ফল।

তৃণমূল দুটি পার্টিতে পরিণত হচ্ছে প্রতি জেলায়!

তৃণমূল দুটি পার্টিতে পরিণত হচ্ছে প্রতি জেলায়!

২০২১-এর আগে তৃণমূলের বড় সমস্যা প্রশান্ত কিশোরের এইসব সিদ্ধান্ত ভালো ভাবে মানতে পারছেন না দলের একাট অংশ। ফলে দলের মধ্যে আড়াআড়ি বিভাজন তৈরি হচ্ছে। আর এই বিভাজন শুধু এক-আধটা জেলায় নয়, প্রায় সমস্ত জেলাতেই এই ধরনের সমস্যা গ্রাস করেছে। তৃণমূল দুটি পার্টিতে পরিণত হচ্ছে প্রতি জেলায়, যা বুমেরাং হতে পারে ২০২১-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+