মাটি কামড়ে দিলীপ ঘোষ! কতটা পারবেন 'জনসেবক', উঠছে প্রশ্ন
রাত পোহালেই ভোট। খড়গপুরের বিভিন্ন জায়গায় বিরাজমান তিনি। কোথাও বেটা, আবার কোথায় জনসেবক রূপে রয়েছে তাঁর কাটআউট। খড়গপুর বলতে একটা সময়ে কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে চিনতো।
রাত পোহালেই ভোট। খড়গপুরের বিভিন্ন জায়গায় বিরাজমান তিনি। কোথাও বেটা, আবার কোথায় জনসেবক রূপে রয়েছে তাঁর কাটআউট। খড়গপুর বলতে একটা সময়ে কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে চিনতো। সেই জায়গায় তৃণমূল চালিয়েছে চোখ ধাঁধানো প্রচার। তবে উত্তরের অপেক্ষা করতে হবে ২৮ নভেম্বর পর্যন্ত।

শাসকের বাজি খড়গপুর পুরসভার চেয়ারম্যান
রাজ্যে যে আসনগুলির পাশে এখনও একবারের জন্যও তৃণমূল কংগ্রেস লেখা যায়নি তার মধ্যে রয়েছে খড়গপুর সদর। সেই আসনেই এবার তৃণমূলের বাজি খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। এলাহি আয়োজন রয়েছে দলীয় দফতরে। তিনি এভাবেই ভোট করেন, জানিয়েছেন, সংবাদ মাধ্যমকে। তবে প্রার্থীর সব থেকে বড় ভরসা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

'প্রার্থী বিবেচ্য, পার্টি নয়'
প্রচারে কার্যত জ্ঞান সিং সোহন পালের সঙ্গে নিজের তুলনা টেনেছেন প্রদীপ সরকার। তিনি বলেছেন, খড়গপুর চিরকালই প্রার্থী দেখে ভোট দেয়, পার্টি দেখে নয়।

পারবেন, দাবি বিজেপি প্রার্থী
২০১৬-র নির্বাচনে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবারের লড়াইয়ে তিনি জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী প্রেমচন্দ্র ঝা। তৃণমূলকে মাফিয়া বলে আক্রমণ করলেন, তাঁর ভাবমূর্তি কি সজ্জন সুলভ, তা কেউই বলতে রাজি নন। এই প্রার্থীর সব থেকে বড় ভরসা, সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। দলীয় প্রার্থীর সমর্থনে দিলীপ ঘোষ সংখ্যালঘু এলাকায় চায়ের দোকানে পর্যন্ত বসতে বাধ্য হয়েছেন।

চাচার আদর্শ ধরে রাখার চেষ্টায় কংগ্রেস প্রার্থী
এই প্রার্থী সঙ্গে শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষের মতো প্রভাবশালী কেউ নেই। শিক্ষকের হয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছে অনেক প্রাক্তন ছাত্রকে। কলকাতা কিংবা পাশের জেলা থেকে কংগ্রেস, সিপিএম নেতারা এসে পরিস্থিতি সামাল দিচ্ছেন। প্রার্থী বলছেন, চারা আদর্শে রাজনীতি করেছেন, কাউন্সিলর হয়েছেন। আর মানুষ যদি নির্বাচিত করেন, তাহলে চাচার আদর্শ ধরে রাখার চেষ্টা করবেন।












Click it and Unblock the Notifications