লক্ষ্য ২০২১ বিধানসভায় জয়, বিজেপির বিস্তার মাপতে ‘গোপন সমীক্ষা’য় নামছে তৃণমূল কংগ্রেস

তৃণমূল মনে করছে, ২০২১-এ ভোটের আগে আরও একটি ভোটও রয়েছে। সেটি হল ২০২০-তে পুরসভা নির্বাচন। এই ‘মিনি বিধানসভা নির্বাচনে’র আগে তৃণমূল কংগ্রেস এক গোপন সমীক্ষা চালাল।

২০২১-এ রাজ্যে মহাযুদ্ধ। সেই মহাযুদ্ধে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী হল তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। লোকসভা নির্বাচনের পরই প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গিয়েছে। তৃণমূল মনে করছে, ২০২১-এ ভোটের আগে আরও একটি ভোটও রয়েছে। সেটি হল ২০২০-তে পুরসভা নির্বাচন। এই 'মিনি বিধানসভা নির্বাচনে'র আগে তৃণমূল কংগ্রেস এক গোপন সমীক্ষা চালাল।

বিজেপির সমর্থনের ভিত্তি জানতে সমীক্ষায় তৃণমূল

বিজেপির সমর্থনের ভিত্তি জানতে সমীক্ষায় তৃণমূল

রাজ্যের ১০৭টি পুরসভা এবং কলকাতা পুর নিগমের ভোটের আগে বিজেপির সমর্থনের ভিত্তি এবং সংগঠন নিয়ে মত যাচাই করতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একটি সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালে নির্বাচন হবে। সেই ভোটের আগে সমীক্ষা চালিয়ে তৃণমূল বুঝে নিতে চায় জনমত।

পিকে ও তাঁর ‘আই-প্যাক’ টিম চালাবে সমীক্ষা

পিকে ও তাঁর ‘আই-প্যাক’ টিম চালাবে সমীক্ষা

২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই পুরসভা নির্বাচনকে ‘মিনি বিধানসভা নির্বাচন' হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস। ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর ‘আই-প্যাক' টিম এই সমীক্ষা চালাবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূলেরর জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য আই-প্যাক নিয়োগ করা হয়েছিল।

বিজেপি বাংলার কতটা গভীরে, জানতে সমীক্ষা

বিজেপি বাংলার কতটা গভীরে, জানতে সমীক্ষা

এই সমীক্ষা চালিয়ে প্রশান্ত কিশোর জানতে চাইছেন, দলের ভিত্তি, স্থানীয় সমস্যা, কাউন্সিলরদের ভাবমূর্তি, স্থানীয়দের অভিযোগ এবং সেই অঞ্চলগুলিতে বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। নভেম্বর থেকে এই সমীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে ভোট-কৌশল স্থির

সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে ভোট-কৌশল স্থির

এই সমীক্ষা রিপোর্টের উপর ভিত্তি করেই আসন্ন নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট-কৌশল এবং নির্বাচন পরিচালনা করা হবে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার ওয়ার্ড, ব্লক এবং জেলা কমিটির সভাপতিদের একটি সভা ডেকেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের প্রবীণ নেতাকর্মী এবং প্রশান্ত কিশোররা মিউনিসিপাল নির্বাচনের খসড়া কৌশল প্রস্তুত করতে বৈঠকে যোগ দেবেন।

পুরসভায় রাজ্যে ৬০ শতাংশে ভোট, সূচক ২০২১-এর

পুরসভায় রাজ্যে ৬০ শতাংশে ভোট, সূচক ২০২১-এর

১০৭টি পুরসভা ও কলকাতা পুর নিগম রাজ্যের প্রায় ৬০ শতাংশ কভার করছে। অর্থাৎ ২০২০-তে রাজ্যের ৬০ শতাংশে ভোট হবে। এই ভোট ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলের সূচক হিসাবে কাজ করবে। রাজ্যে বিজেপি গভীরভাবে ছেয়েছে খুব স্বল্প দিনে। কংগ্রেস ও বামফ্রন্টকে তৃতীয় এবং চতুর্থ স্থানে ঠেলে দিয়েছে তারা।

২০২০ সালে পুরসভা ভোটকে বিশেষ গুরুত্ব

২০২০ সালে পুরসভা ভোটকে বিশেষ গুরুত্ব

তাই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হয়ে ওঠা বিজেপিকে রুখতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হচ্ছে। এই কারণেই ২০২০ সালে পুরসভা ভোট বিশেষ গুরুত্ব অর্জন করেছে। একইভাবে যে সমীক্ষায় নামে তৃণমূল, তারও গুরুত্ব রয়েছে। কেননা এই সমীক্ষাই তৃণমূলকে পরবর্তী লক্ষ্যের দিকে নিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+