চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, ইডির হেফাজতে কেডি সিং

চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, ইডির হেফাজতে কেডি সিং

অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিং। দিল্লিতে ইডির দফতরে গ্রেফতার কার হয়েছে তাঁকে। তদন্তকারীরা অভিযোগ করেছেন তদন্তে সহযোগিতা করছিলেন না কেডি সিং। ১৫০ কোটি টাকা বেআইনি ভাবে বাজার থেকে তোলার অভিযোগ রয়েছে কেডি সিং। কিন্তু তার থেকে বেশি টাকা বাজার থেকে তুলে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। কাজের হাত ধরে বিদেশে পাচার করা হয়েছিল তা জানতেই কেডি সিংকে জেরা করা হয়। কিন্তু তাতে সহযোগিতা করছিলেন না তিনি। তারপরেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভার সাংসদকে গ্রেফতার করা হয়। আজই তাঁকে আদালতে তোলা হবে।

চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, ইডির হেফাজতে কেডি সিং

অ্যালকেমিস্ট কোম্পানির কর্ণধার কেডি সিং। প্রভাবশালী কেডি সিং নিজে এই অ্যালকেমিস্ট কোম্পানির নাম করে বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার পর সেই টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে কেডি সিংয়ের বিরুদ্ধে। গতকাল থেকেই দিল্লিতে ইডির দফতরে তাঁকে বারবার জেরা করা হয়েছে। সারদা কাণ্ডেও নাম জড়িয়েছে কেডি সিংয়ের।

অ্যালকেমিস্ট কোম্পানির নাম করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রায় ১৫০ কোটি টাকার কোনও হিসেব দিতে পারেননি কেডি সিং। সেই টাকা বিদেশে পাচার করেছেন তিনি এমনই জানতে পেরেছেন তদন্তকারী আধিকারীকরা। কার হাতে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং এই টাকা পাচারে আর কোনও প্রভাবশালী জড়িত আছে কিনা তা জানতেই দাফায় দফায় কেডি সিংকে জেরা করা হচ্ছিল কিন্তু তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তদন্তে অসহযোগিতা করছিলেন বলে অভিযোগ। তারপরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি। আজই তাঁকে হেফাজতে নিয়ে ফের জেরা করা হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+